০৫:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬

তাহিরপুরের পূজা মণ্ডপ গুলো ঘুরে দেখলেন বিএনপি নেতা আনিসুল হক

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ ০৮:১১:০৩ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • / ৬৮ বার পড়া হয়েছে।

‎সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জেলা কৃষক দলের সভাপতি মো. আনিসুল হক আজ রবিবার ২৮ সেপ্টেম্বর সারাদিন তাহিরপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। 

‎তিনি আসন্ন জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে স্থানীয়ভাবে মাঠপর্যায়ের কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছেন।

‎পরিদর্শনকালে আনিসুল হক পূজার আয়োজন, নিরাপত্তা পরিস্থিতি ও সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গেও তিনি কথা বলেন এবং শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের তৎপরতায় সন্তোষ প্রকাশ করেন।

‎এ সময় তিনি বলেন, “বাংলাদেশের সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করবে—এটাই আমাদের সংস্কৃতি। পূজা শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি সমগ্র এলাকার উৎসব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই নিরাপত্তা ব্যবস্থার জন্য।”

‎পূজামণ্ডপ পরিদর্শনকালে মো. আনিসুল হক বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকেও সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা পৌঁছে দেন।

‎তাহিরপুরের বিভিন্ন পূজামণ্ডপে স্থানীয় পূজারী, সেবক ও সাধারণ মানুষদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন আনিসুল হক। পূজামণ্ডপ ঘুরে তিনি সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার আশ্বাস দেন।

‎স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই ধরনের জনসম্পৃক্ত কার্যক্রম প্রার্থী হিসেবে তার জনপ্রিয়তা বাড়াতে সহায়ক হবে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

তাহিরপুরের পূজা মণ্ডপ গুলো ঘুরে দেখলেন বিএনপি নেতা আনিসুল হক

আপডেট সময়ঃ ০৮:১১:০৩ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫