০২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

‎সুনামগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি আমিরুল হক র‌্যাব -এর হাতে গ্রেপ্তার

হকবার্তা ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময়ঃ ০৮:৫২:৫৭ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / ২৬ বার পড়া হয়েছে।

হকবার্তা ডেস্ক

‎০১ আগস্ট ২০২৬

‎সুনামগঞ্জ সদর থানায় দায়েরকৃত একটি চাঞ্চল্যকর কিশোরী ধর্ষণ মামলার মূল অভিযুক্ত মো. আমিরুল হক (২৪)-কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

‎শনিবার (১ আগস্ট) বিকেলে র‌্যাব-৯-এর গণমাধ্যম শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই আটকের বিষয়টি নিশ্চিত করা হয়।

‎র‌্যাবের অভিযান:

‎গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাত সোয়া ১২টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর আদারবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আমিরুল হক সুনামগঞ্জ সদর উপজেলার বিরামপুর এলাকার রমজান আলীর ছেলে।

‎র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীকে দীর্ঘ দিন ধরে বিভিন্ন সময়ে চলাচলের পথে উত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন অভিযুক্ত আমিরুল।

‎গত ২৪ জুলাই রাত ১২টার দিকে কিশোরীটি প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হলে ওত পেতে থাকা আমিরুল তার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

‎ঘটনার পর ভুক্তভোগীর বড় ভাই বাদী হয়ে গত ৩১ জুলাই সুনামগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ (নং-৫০) দায়ের করেন। অভিযোগটি আমলে নিয়ে র‌্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে প্রযুক্তির সহায়তা ও গোপন তথ্যের ভিত্তিতে অভিযুক্তকে আইনের আওতায় নিয়ে আসে।

‎এ বিষয়ে র‌্যাব-৯-এর গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

‎সুনামগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি আমিরুল হক র‌্যাব -এর হাতে গ্রেপ্তার

আপডেট সময়ঃ ০৮:৫২:৫৭ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬