১১:০০ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে গডফাদার (রিঙ্কু) পুলিশের হাতে গ্রেপ্তার

রিপোর্টার নামঃ
  • আপডেট সময়ঃ ০৮:৩২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • / ৩৬ বার পড়া হয়েছে।

হকবার্তা ডেস্ক রিপোর্ট;

০১ সেপ্টেম্বর ২০২৬

জেলা শহরকে মাদক মুক্ত করার ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ এক দুঃসাহসিক ও শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে শহরের ত্রাস চিহ্নিত মাদক গডফাদার ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি ফখরুল আলম রিঙ্কুকে (৪৮) গ্রেফতার করেছে। মঙ্গলবার ভোরে শহরের উকিলপাড়া এলাকায় পরিচালনা করা এই অভিযানে পুলিশের হাত থেকে পালাতে গিয়ে আঘাত পেয়ে পুলিশের জালে বন্দি হয় এই দুর্ধর্ষ মাদক কারবারি।

থানা পুলিশ সূত্রে জানা যায় সম্প্রতি জামিনে কারাগার থেকে বের হয়েই রিঙ্কু আবারো পুরোনো পেশা অর্থাৎ মাদক সাম্রাজ্য পরিচালনায় সক্রিয় হয়ে ওঠে। শহরের উকিলপাড়া ও এর আশপাশের এলাকাগুলোতে তার নেতৃত্বে গড়ে ওঠে মাদকের নতুন নেটওয়ার্ক এমন গোপন তথ্য পৌঁছায় সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ (পিপিএম)-এর কাছে। তথ্যের সত্যতা যাচাই ও দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে ওসি রতন শেখের নির্দেশে একটি বিশেষ চৌকস টিম গঠন করা হয়।

পরিকল্পনা অনুযায়ী এসআই আশরাফ ও এসআই জহিরের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল আজ ভোররাতে উকিলপাড়া এলাকায় ঝটিকা অভিযান চালায়। অপরাধী আস্তানায় পুলিশের উপস্থিতি টের পেয়ে চতুর মাদক ডিলার রিঙ্কু অন্ধকারে অন্ধের মতো ছাঁটকাট করে দৌড়ে পালানোর চেষ্টা করে। তবে পুলিশের ক্ষিপ্রতা ও পেশাদারিত্বের কাছে শেষ পর্যন্ত হেরে যায় এই অপরাধী। ধাওয়া করার একপর্যায়ে আঘাত পেয়ে আহত অবস্থায় মাদকদ্রব্যসহ হাতেনাতে ধরে ফেলে সংগ্রমী পুলিশ সদস্যরা।

পুলিশ জানায় গ্রেফতারকৃত ফখরুল আলম রিঙ্কু ওই এলাকার একজন শীর্ষ সন্ত্রাসী ও বড়মাপের মাদক ডিলার। তার বিরুদ্ধে ইতিপূর্বে বিভিন্ন থানায় ৬টি মাদক মামলা এবং সামাজিক শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারী ৩টি ছুরি মারামারির মামলা রয়েছে। জামিনে বেরিয়েই পুনরায় এলাকায় মাদকের বিষবাষ্প ছড়িয়ে দেওয়ার অপরাধে তাকে হন্যে হয়ে খুঁজছিল আইনশৃঙ্খলা বাহিনী।

অভিযান প্রসঙ্গে সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ (পিপিএম) জানান মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। কোনো সন্ত্রাসী বা মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না। জনগণ যদি আমাদের তথ্য দিয়ে এভাবে সহায়তা অব্যাহত রাখে, তবে সুনামগঞ্জ থেকে মাদকের নামনিশানা মুছে ফেলা সম্ভব। সাধারণ মানুষের সুরক্ষা ও যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে আমাদের এই কঠোর অবস্থান ও চিরুনি অভিযান অবিরাম চলবে।

এদিকে চিহ্নিত এই মাদক গডফাদার গ্রেফতারের খবরে উকিলপাড়া ও আশপাশের এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সচেতন মহল পুলিশের এই সাহসী ও পেশাদার ভূমিকা এবং দ্রুত পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নতুন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে গডফাদার (রিঙ্কু) পুলিশের হাতে গ্রেপ্তার

আপডেট সময়ঃ ০৮:৩২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬