০১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

সুনামগঞ্জ সরকারি কলেজ থেকে বাসায় ফেরার পথে ছাত্রী নিখোঁজ

রিপোর্টার নামঃ
  • আপডেট সময়ঃ ১২:২১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • / ১২ বার পড়া হয়েছে।

হকবার্তা ডেস্ক রিপোর্ট

১ সেপ্টেম্বর ২০২৬

সুনামগঞ্জ সরকারি কলেজ থেকে বাসায় ফেরার পথে ছাত্রী নিখোঁজ

সুনামগঞ্জ সরকারি কলেজ থেকে বাসায় ফেরার পথে মায়মুনা আক্তার রাফা (২০) নামে ডিগ্রি দ্বিতীয় বর্ষের এক ছাত্রী নিখোঁজ হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) কলেজ ছুটির পর অটোরিকশায় করে বাসার উদ্দেশে রওনা হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ মায়মুনা আক্তার রাফা সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর এলাকার বাসিন্দা। তিনি সুনামগঞ্জ সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা যায়, সোমবার কলেজ ছুটির পর রাফা কলেজ থেকে বের হয়ে একটি অটোরিকশায় ওঠেন। এরপর বাসার উদ্দেশে রওনা হলেও নির্ধারিত সময়ের মধ্যে তিনি বাড়িতে ফেরেননি। দীর্ঘ সময় অপেক্ষার পর পরিবারের সদস্যরা তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাননি।

পরে আত্মীয়স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হয়।

পুলিশ কলেজ ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে রাফাকে একটি অটোরিকশায় উঠে কলেজ এলাকা ত্যাগ করতে দেখেছে। তবে অটোরিকশাটি কোন দিকে গেছে এবং এর চালকের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ বলেন, সিসিটিভি ফুটেজে কলেজছাত্রী মায়মুনা আক্তার রাফাকে অটোরিকশায় উঠতে দেখা গেছে। অটোরিকশা ও চালককে শনাক্ত করে রাফার অবস্থান নিশ্চিতের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, নিখোঁজ ছাত্রীকে উদ্ধারে পুলিশ কাজ করছে। কেউ মায়মুনা আক্তার রাফার সন্ধান পেলে বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পেলে নিকটস্থ থানায় জানানোর পাশাপাশি পরিবারের ০১৩২০১২০৭৯০ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

সুনামগঞ্জ সরকারি কলেজ থেকে বাসায় ফেরার পথে ছাত্রী নিখোঁজ

আপডেট সময়ঃ ১২:২১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬