১১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

রাস্তা কেটে কাঁটাতারের বেড়া, বিএনপি নেতার বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর

রিপোর্টার নামঃ
  • আপডেট সময়ঃ ০২:১৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / ৭১ বার পড়া হয়েছে।

হকবার্তা ডেস্ক রিপোর্ট;

৩০ আগস্ট ২০২৬

চট্টগ্রামের পটিয়ায় এক বিএনপি নেতার বিরুদ্ধে ২০ বছর ধরে ব্যবহৃত চলাচলের কাঁচা রাস্তা কেটে ফেলার অভিযোগ উঠেছে। উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের রশিদাবাদ ২ নম্বর ওয়ার্ডের আরফা করিম উচ্চ বিদ্যালয়ের পাশে রাস্তাটি কেটে ফেলা এবং পরবর্তীতে কাঁটাতারের বেড়া দেওয়ায় শিক্ষার্থী ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

এ ঘটনায় গ্রামবাসীর পক্ষে সাইফুর রহমান পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, রশিদাবাদ ২ নম্বর ওয়ার্ডে অবস্থিত আরফা করিম উচ্চ বিদ্যালয়ের পেছনের কাঁচা রাস্তাটি দীর্ঘ ২০ বছর ধরে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা যাতায়াতের জন্য ব্যবহার করে আসছিলেন। সম্প্রতি শোভনদণ্ডী ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি মুন্সি মিঞা টিপু নামের এক ব্যক্তি রাস্তার একাংশের মাটি কেটে নিজের জায়গা ভরাট করেন।

পরবর্তীতে গত ২২ আগস্ট তিনি ওই রাস্তায় কাঁটাতারের বেড়া দিয়ে যাতায়াত সম্পূর্ণ বন্ধ করে দেন। ফলে অবরুদ্ধ হয়ে পড়া শিক্ষার্থীরা বিকল্প দীর্ঘ পথ ও প্রধান সড়ক ব্যবহার করতে বাধ্য হচ্ছে।

স্থানীয় অভিভাবকেরা জানান, কাঁচা রাস্তাটি বন্ধ করে দেওয়ায় আরফা করিম উচ্চ বিদ্যালয়, রশিদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, রশিদাবাদ সুন্নিয়া দাখিল মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানার শিক্ষার্থীসহ শত শত গ্রামবাসী চরম বিপাকে পড়েছেন।

অভিযোগকারী সাইফুর রহমান বলেন, রাস্তাটির অবৈধ দখল উচ্ছেদ করে পুনরায় সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের চলাচলের উপযোগী করতে হবে। পাশাপাশি অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।

আরফা করিম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বিএনপি নেতা মোরশেদ শফি হিরু বলেন,ছোটবেলা থেকে আমি নিজেও স্কুলের পেছনের এই কাঁচা রাস্তাটি দেখে আসছি। পাশের একজন ব্যক্তি বাউন্ডারি দেওয়ার সময় স্কুলের শিক্ষার্থীদের চলাচলের জন্য কিছু জায়গা ছেড়ে দিয়েছিলেন।

তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা মুন্সি মিঞা টিপু বলেন, রাস্তা কেটে ফেলার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। আমি ফ্যাসিস্টদের ষড়যন্তের শিকার হচ্ছি। বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই তারা এসব অপপ্রচার চালাচ্ছে। সেখানে কোনো কাঁচা রাস্তা ছিল—এটি কেউ প্রমাণ করতে পারলে আপনারা যে শাস্তি দেবেন, আমি তা মাথা পেতে নেব।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

রাস্তা কেটে কাঁটাতারের বেড়া, বিএনপি নেতার বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর

আপডেট সময়ঃ ০২:১৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬