০৩:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

বগুড়ায় খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল, স্বাক্ষরের জায়গায় আঙুলের ছাপ

হক বার্তা ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময়ঃ ০৬:৩৩:২৮ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • / ৫৩ বার পড়া হয়েছে।

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। 

‎সোমবার বেলা তিনটার দিকে দলীয় প্রধানের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদারের (লালু) নেতৃত্বে বগুড়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছে এই মনোনয়নপত্র দাখিল করা হয়। 

‎চেয়ারপারসনের অসুস্থতার কারণে মনোনয়নপত্রে তার স্বাক্ষরের বদলে আঙুলের ছাপ নেয়া হয়েছে। 

‎মনোনয়নপত্র দাখিলের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক ও গাবতলী পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।

‎হেলালুজ্জানান তালুকদার সাংবাদিকদের বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ। তিনি ইশারা-ইঙ্গিতে যোগাযোগ করছেন। মনোনয়নপত্রে খালেদা জিয়া স্বাক্ষরের বদলে তার আঙুলের ছাপ দিয়েছেন।

‎মনোনয়নপত্র দাখিলের পর, হেলালুজ্জামান তালুকদার জানান যে দলের নেতাকর্মীরা খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছেন এবং তার জন্য দোয়া করছেন। তিনি আরও বলেন, দলের পক্ষ থেকে নির্বাচনী প্রচারণা কার্যক্রম শুরু করা হবে এবং দলের সকল স্তরের কর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

‎এদিকে, বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র দাখিলের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপি সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। তারা আশা প্রকাশ করেন যে খালেদা জিয়া নির্বাচনে জয়ী হয়ে জনগণের সেবা করতে পারবেন।

‎তথ্যসহায়তাঃমানবজমিন

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

বগুড়ায় খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল, স্বাক্ষরের জায়গায় আঙুলের ছাপ

আপডেট সময়ঃ ০৬:৩৩:২৮ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫