১০:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

জাতীয় নাগরিক পার্টির সুনামগঞ্জ জেলা কমিটি গঠন, ১ম যুগ্ম সমন্বয়কারী পদে নাম থাকা নিয়ে বিতর্ক

সাবাজ উদ্দিন মান্না
  • আপডেট সময়ঃ ০১:৫২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • / ২২৮ বার পড়া হয়েছে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সুনামগঞ্জ জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার রাতে কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবঘোষিত কমিটিতে দেওয়ান সাজাউর রাজা চৌধুরীকে প্রধান সমন্বয়কারী এবং মো. হারুনুর রশিদকে ১ম যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

তবে কমিটি ঘোষণার পরই সৃষ্টি হয় বিভ্রান্তি ও বিতর্ক। কারণ মো. হারুনুর রশিদ নিজেই তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে এক স্ট্যাটাসে জানান, তিনি এনসিপির এই কমিটি সম্পর্কে কিছুই জানেন না এবং তাকে কোন প্রকারে অবহিত না করেই তার নাম সংযুক্ত করা হয়েছে। তিনি স্পষ্ট করে উল্লেখ করেন যে, এখনও তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র রাজনীতির সাথেই সম্পৃক্ত রয়েছেন।

ফেসবুক স্ট্যাটাসে হারুনুর রশিদ আরও জানান, এনসিপির পক্ষ থেকে তাকে কমিটিতে যোগ দেওয়ার একটি প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তাতে সাড়া দেননি। এরপরও কীভাবে তার নাম কমিটিতে যুক্ত হলো, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন তিনি।

এই ঘটনাকে কেন্দ্র করে এনসিপির জেলা কমিটি গঠনের স্বচ্ছতা এবং সাংগঠনিক শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। অনেকেই বিষয়টিকে রাজনৈতিক কৌশল বা বিভ্রান্তিমূলক প্রচারণা বলেও মনে করছেন।

এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

জাতীয় নাগরিক পার্টির সুনামগঞ্জ জেলা কমিটি গঠন, ১ম যুগ্ম সমন্বয়কারী পদে নাম থাকা নিয়ে বিতর্ক

আপডেট সময়ঃ ০১:৫২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫