০৫:৪০ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬
ভাসানটেক জনসমুদ্র

‎ঢাকা-১৭ আসনে তারেক রহমানের বিশাল জনসভা: ‘জনগণই হবে ক্ষমতার উৎস’

হক বার্তা ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময়ঃ ০৯:০৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • / ৮৭ বার পড়া হয়েছে।

‎নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে রাজধানী ঢাকার রাজনীতিতে বড় ধরনের উত্তাপ ছড়িয়েছে বিএনপি।

ঢাকা-১৭ আসনের ভাসানটেক বিআরপি মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় যোগ দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তাঁর আগামীর রূপকল্প তুলে ধরেন। 

‎নেতাকর্মীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এদিন সন্ধ্যায় তিনি মঞ্চে উপস্থিত হলে পুরো এলাকা শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে।

‎‘আই হ্যাভ এ প্ল্যান’: তারেক রহমান

‎সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান দেশের বেকার যুবক ও সাধারণ মানুষের জন্য তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান।

তিনি বলেন, “আমি টানা ১৭ বছর পর দেশে ফিরে একটি কথা বলেছিলাম— ‘আই হ্যাভ এ প্ল্যান’ (আমার একটি পরিকল্পনা আছে)। সেই পরিকল্পনার অবিচ্ছেদ্য অংশ হলো এদেশের বেকার যুবক। শিক্ষিত হোক কিংবা অল্প শিক্ষিত, সবার জন্য আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই যাতে প্রতিটি মানুষ নিজের পায়ে দাঁড়াতে পারে।”

‎তিনি আরও বলেন, “দেশের মানুষ এখন পরিবর্তন চায় এবং শান্তিতে থাকতে চায়। আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই যেখানে সবাই নিরাপদে ব্যবসা-বাণিজ্য করতে পারবে, রাস্তাঘাটে নিরাপদে চলতে পারবে এবং নির্ভয়ে নিজের ভোট দিতে পারবে।”

‎বিকেল থেকেই ভাসানটেক ও এর আশপাশের এলাকা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের দখলে চলে যায়। বিআরপি মাঠ ছাড়িয়ে জনস্রোত আশপাশের কয়েক কিলোমিটার সড়কে ছড়িয়ে পড়ে।

সমাবেশে নারী নেতাকর্মীদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, যাদের জন্য সংরক্ষিত ছিল আলাদা বসার স্থান।

‎সমাবেশে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান।

‎এছাড়া আরও উপস্থিত ছিলেন:নজরুল ইসলাম খান, স্থায়ী কমিটির সদস্য, আবদুস সালাম, চেয়ারম্যানের উপদেষ্টা, ডা. ফরহাদ হালিম ডোনার, বিএনপির কেন্দ্রীয় নেতা, নাজিম উদ্দিন আলম, সাবেক সংসদ সদস্য, আমিনুল হক, আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর।

‎নির্বাচনী এই সমাবেশকে কেন্দ্র করে কোনো প্রকার বিশৃঙ্খলা এড়াতে পুরো এলাকায় ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মাঠের ভেতরে ও বাইরে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও পুলিশ সদস্যদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ড্রোন ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

‎ঢাকা-১৭ আসনে তারেক রহমানের এই নির্বাচনী সফরকে কেন্দ্র করে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে এক ধরনের উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, দীর্ঘদিন পর এই আসনে এতো বড় এবং শান্তিপূর্ণ রাজনৈতিক সমাবেশ অনুষ্ঠিত হলো।

‎সমাবেশ শেষে তারেক রহমান ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশে গণতন্ত্র ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানান।

‎‎তথ্যসহায়তাঃমানবজমিন

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

ভাসানটেক জনসমুদ্র

‎ঢাকা-১৭ আসনে তারেক রহমানের বিশাল জনসভা: ‘জনগণই হবে ক্ষমতার উৎস’

আপডেট সময়ঃ ০৯:০৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬