মোবাইল কোর্ট অভিযান
সুনামগঞ্জে প্রিয়াঙ্গন মার্কেটের গহনা দোকানে মোবাইল কোর্ট: অননুমোদিত কসমেটিকস জব্দ ও ৫০ হাজার টাকা জরিমানা
- আপডেট সময়ঃ ১২:১২:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / ১৪ বার পড়া হয়েছে।
স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ ।। ২৩ নভেম্বর ২০১৬
সুনামগঞ্জ সদর উপজেলার প্রিয়াঙ্গন মার্কেটে অবস্থিত একটি গহনা দোকানে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) অভিযান পরিচালনা করে অননুমোদিত কসমেটিকস জব্দ এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। রোববার (২২ নভেম্বর ২০২৬) এ অভিযান পরিচালিত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্ধারিত আইন লঙ্ঘনের দায়ে ওই অভিযানে ০১টি মামলা দায়ের করা হয় এবং ০১ জন অভিযুক্ত ব্যক্তিকে ৫০,০০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। অভিযান চলাকালে দোকানটি থেকে অননুমোদিত কসমেটিকস পণ্য জব্দ করা হয়।
অভিযান সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, কয়েকদিন আগে শহরের মুক্তারপাড়ায় অবস্থিত ‘মা এন্টারপ্রাইজ’ থেকে বিপুল পরিমাণ অননুমোদিত কসমেটিকস জব্দ করা হয়েছিল। প্রিয়াঙ্গন মার্কেটের ওই গহনা দোকানেও মা এন্টারপ্রাইজ থেকে এসব পণ্য সরবরাহ করা হতো বলে তথ্য পাওয়া গেছে।
‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’-এর আওতায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়, সুনামগঞ্জের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান অভিযানটি পরিচালনা করেন।
জনস্বার্থে এবং অনিয়ম রোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সূত্র: জেলা প্রশাসন সুনামগঞ্জ।




















