জেলা প্রশাসনের অভিযান চলমান
- আপডেট সময়ঃ ১২:০৭:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
- / ১২২ বার পড়া হয়েছে।
জেলা প্রশাসনের অভিযান চলমান
১. আজ ২৮/১০/২০২৫ তারিখ মঙ্গলবার “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” এর আওতায় জেলা প্রশাসন, সুনামগঞ্জ কর্তৃক তাহিরপুর উপজেলার যাদুকাটা-১ তথা লাউড়ের গড় অংশে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব প্রদান করেন সহকারী কমিশনার( ভূমি), ধর্মপাশা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সঞ্জয় ঘোষ। মোবাইল কোর্টে সার্বিক সহায়তা করেন বিজিবি, তাহিরপুর থানা, বাধাঘাট পুলিশসহ নৌপুলিশের সদস্যবৃন্দ।
অভিযান চলাকালীন নদীর পাড় হতে অবৈধভাবে বালু উত্তোলনকারী ০২ জনের ০১ জনকে ৬০ দিন এবং অপরজনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরিবেশের ক্ষতি সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক বিদ্যমান।
২. আজ ২৮/১০/২০২৫ তারিখ রবিবার “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” এর আওতায় জেলা প্রশাসন, সুনামগঞ্জ কর্তৃক তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব প্রদান করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ সোয়াদ সাত্তার চৌধুরী। মোবাইল কোর্টে সার্বিক সহায়তা করেন তাহিরপুর থানার পুলিশ ও নৌপুলিশের সদস্যবৃন্দ।
অভিযান চলাকালীন নদীর পাড় হতে অবৈধভাবে বালু উত্তোলন করতে কাউকে দেখা যায় নি। এসময় স্থানীয় জনসাধারণ ও শ্রমিকদেরকে নদীর পাড়ের মাটি রক্ষায় সচেতনতামূলক বক্তব্য ও আইন অমান্য করলে শাস্তির হুঁশিয়ারি প্রদান করা হয়।
৩.আজ ২৮/১০/২০২৫ তারিখ মংগলবার “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” এর আওতায় জেলা প্রশাসন, সুনামগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা নদী তীরবর্তী রংগারচর এবং কুরবাননগর ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আদিত্য পাল। মোবাইল কোর্টে সার্বিক সহায়তা করেন সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি দল।
অভিযান চলাকালীন নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন কিংবা পরিবহণের কোন কার্যক্রম লক্ষ্য করা যায়নি।
অভিযানে সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া স্যার, মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, সুনামগঞ্জ, জনাব সুনজিত কুমার চন্দ স্যার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সুনামগঞ্জ এবং জনাব সুলতানা জেরিন স্যার, উপজেলা নির্বাহী অফিসার, সুনামগঞ্জ সদর । জেলা প্রশাসন, সুনামগঞ্জ ও উপজেলা প্রশাসন, সুনামগঞ্জ সদর এর নেতৃত্বে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।











