১০:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

তাহিরপুরের লাউড়েরগড় বাজারে সুনামগঞ্জ-১ আসনে বিএনপি-র মনোনয়ন প্রত‍্যাশী আনিসুল হকের পক্ষে ৩১দফা লিফলেট বিতরণ ও গণসংযোগ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ ১১:১৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • / ৮৩ বার পড়া হয়েছে।

‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে তাহিরপুর উপজেলার লাউড়েরগড় বাজারে লিফলেট বিতরণ ও পথ সভা অনুষ্ঠিত হয়।

‎লাউড়েরগড় বাজারে লিফলেট বিতরণ কর্মসূচিতে নেতৃত্ব দেন ৫নং বাদাঘাট ইউনিয়নের সদস‍্যসচিব নজরুল শিকদার এবং সার্বিক সহযোগিতায় বাদাঘাট ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য তাবারক মোল্লা, রইছ মিয়া।

‎লিফলেট বিতরণ শেষে লাউড়েরগর বাজারে পথ সভায় বক্তব‍্য দেন ইউনিয়ন বিএনপির সদস‍্য সচিব নজরুল শিকদার, সদস‍্য তাবারক মোল্লা, রইছ মিয়া, যুবদল সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা ডা: মো. জামাল উদ্দিন, ৮নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি এখলাছুর রহমান, ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহমান, যুবদল সাধারণ সম্পাদক আরব আলী, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সারওয়ার জাহান, ইউনিয়ন কৃষকদল সদস‍্য শুকুর মোল্লা, সাবেক যুবদল যুগ্ম আহ্বায়ক গোলাম শহীদ, উত্তর বড়দল ইউনিয়নের সাবেক সদস‍্য সচিব নজরুল শাহ প্রমূখ।

‎এসময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মোতালিবসহ শতাধিক নেতাকর্মী।

‎বক্তারা বলেন, বিএনপির প্রতি জনগণের আস্থা রয়েছে। ইনশাআল্লাহ, (তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশা-মধ‍্যনগর) সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।

‎তারা বলেন, বিএনপি হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে প্রতিষ্ঠিত একটি গণমানুষের দল। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই দল গণতন্ত্র পুনরুদ্ধারে নিরলসভাবে কাজ করেছে। আজ তারুণ্যের প্রতীক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ নতুন সম্ভাবনার পথে এগিয়ে যাচ্ছে। জনগণের ভোটাধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে ঘোষিত ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে আমরা মাঠে নেমেছি।

‎তারা বলেন, সুনামগঞ্জ-১ আসনের প্রতিটি উপজেলার প্রতিটি ইউনিয়ন, গ্রাম ও পাড়া-মহল্লায় ধানের শীষের প্রচার পৌঁছে দেয়া হবে। পাশাপাশি সুনামগঞ্জ জেলার পাঁচটি আসনেই ধানের শীষের পক্ষে প্রচারণা চালানো হবে।

‎আগামী ১৮ অক্টোবর শনিবার ২টায় তাহিরপুর উপজেলা খেলার মাঠে আনিসুল হকের সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে সর্বস্তরের মানুষজন উপস্থিত থাকার আহ্বান জানান বক্তারা।

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

তাহিরপুরের লাউড়েরগড় বাজারে সুনামগঞ্জ-১ আসনে বিএনপি-র মনোনয়ন প্রত‍্যাশী আনিসুল হকের পক্ষে ৩১দফা লিফলেট বিতরণ ও গণসংযোগ

আপডেট সময়ঃ ১১:১৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫