১১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

তাহিরপুর-সুনামগঞ্জ সড়কে বারংকা গ্রামের সামনে গুদারা উন্মুক্ত, চলছে সংস্কার কাজ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ ০৫:৩৬:১০ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • / ১০০ বার পড়া হয়েছে।

‎সুনামগঞ্জের তাহিরপুর থেকে সুনামগঞ্জগামী যাত্রীদের জন্য সুখবর—বারংকা গ্রামের সামনে দীর্ঘদিন বন্ধ থাকা গুদারা (সড়ক পারাপারের বাঁধ) এখন উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এর ফলে আজ শনিবার (২৫ অক্টোবর) সকাল থেকেই যানবাহন চলাচল শুরু হয়েছে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, ৭নং বালিজুরি ইউনিয়ন পরিষদের উদ্যোগে শ্রমিকরা নিজ হাতে সড়ক সংস্কার ও মাটি ভরাটের কাজ করে যাচ্ছেন। স্থানীয় নারী শ্রমিকদের পাশাপাশি গ্রাম পুলিশও কাজের তদারকি করছে।

‎ইউনিয়ন পরিষদের আদেশ অনুযায়ী, এ কাজে কেউ কোনো প্রকার টাকা-পয়সা দেবেন না—সম্পূর্ণভাবে স্থানীয় উদ্যোগে এবং জনস্বার্থে সড়কটি উন্মুক্ত করা হয়েছে।

‎এতে করে তাহিরপুর থেকে সুনামগঞ্জে দ্রুত সময়ের মধ্যে যাতায়াত করা সম্ভব হচ্ছে, যা দীর্ঘদিনের ভোগান্তি কমিয়ে এনেছে এলাকাবাসীর জন্য।

‎স্থানীয়রা জানান, “এই রাস্তা খুলে দেওয়ায় আমরা খুব উপকৃত হয়েছি। আগে নৌকা বা বিকল্প পথে যেতে হতো, এখন সহজেই যানবাহন চলাচল করছে।”

‎বালিজুরী ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল মিয়া মেম্বার জানান, রাস্তায় বাশের বেড়া দেওয়া শুনে তাৎক্ষণিক এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করি।আজ সকাল থেকে পরিষদের উদ্যোগে পানি থেকে ভেসে উঠা রাস্তা সংস্কার কাজ শুরু করি। জনসাধারণ এখন থেকে এই অংশে যাতায়াতে আর নৌকা লাগবে না।

‎সুনামগঞ্জ সড়ক ও জনপদের একজন নাম প্রকাশে অনিচ্ছুক সহকারী প্রকৌশলী জানান, এই অংশে একটি কালবার্ট ব্রীজ হলে জনসাধারণ উপকৃত হবেন। সামনের অর্থবছরে আশা করা যায় ফতেহপুর – তাহিরপুর রোডে এই অংশে একটি ছোট কালভার্ট ব্রীজ হবে।

‎সড়কটি সম্পূর্ণ সংস্কার হলে তাহিরপুর-সুনামগঞ্জ যোগাযোগ আরও সহজ হবে বলে আশা করছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

তাহিরপুর-সুনামগঞ্জ সড়কে বারংকা গ্রামের সামনে গুদারা উন্মুক্ত, চলছে সংস্কার কাজ

আপডেট সময়ঃ ০৫:৩৬:১০ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫