০৩:১৩ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

পর্নো ভিডিও বানিয়ে ইন্টারনেটে ছড়ানোর অভিযোগে দুই নারীসহ কারাগারে ৪

হকবার্তা ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময়ঃ ১২:১২:৪৩ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / ৪৫ বার পড়া হয়েছে।

‎হকবার্তা ডেস্ক রিপোর্ট:

‎০২ আগস্ট ২০২৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোবাইলে ফোনে পর্নো ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে নারীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ বিষয়ে থানায় পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে। একইসঙ্গে গ্রেপ্তারের সময় পর্নোগ্রাফি তৈরির ব্যবহৃত মোবাইল ফোন ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

‎শনিবার (১ জুলাই) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত)। এদিন বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

‎ওসি বলেন, আসামিরা দীর্ঘদিন থেকে পর্নোগ্রাফি করে তা নেটে ছেড়ে দিয়ে বাণিজ্য করে আসছিলেন। আজ হাতেনাতে ধরা দুই নারীসহ চার আসামিকে কারাগারে পাঠানো হয়েছে এবং পলাতক আসামিসহ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

‎গ্রেপ্তারকৃতরা হলেন- পলাশবাড়ী উপজেলার মধ্য রামচন্দ্রপুর গ্রামের আশিদুল ইসলাম ওরফে রাশিদুলের কন্যা মামুনী আক্তার (২৪), গোবিন্দগঞ্জ উপজেলার অভিরামপুর হাজিপাড়ার খোরশেদ আলমের ছেলে রাকিবুল হাসান রাকিব (৩০), সাদুল্লাপুর উপজেলার নিশ্চিন্তপুর সাইফুল ইসলামের স্ত্রী রেজেনা খাতুন সাথী (২৮) এবং সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামের লুৎফর রহমানের পুত্র মামুন অর রশিদ (৩০)।

‎পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে গোবিন্দগঞ্জ পৌর এলাকার হীরকপাড়ায় বাসা ভাড়া নিয়ে এ ধরনের অসামাজিক ও অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।

‎ শুক্রবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই বাসায় অভিযান চালায়। এসময় ভিডিও ধারণের বিভিন্ন সরঞ্জামসহ দুই নারী ও দুই পুরুষসহ চারজনকে হাতেনাতে আটক করে। এসময় একজন পালিয়ে যায়।

‎ পরে পুলিশ একজন পলাতকসহ পাঁচ জনের নামে গোবিন্দগঞ্জ থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় তাদেরকে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

পর্নো ভিডিও বানিয়ে ইন্টারনেটে ছড়ানোর অভিযোগে দুই নারীসহ কারাগারে ৪

আপডেট সময়ঃ ১২:১২:৪৩ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬