১১:৩১ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে সুনামগঞ্জে ‘ফোকাস টিভি’র বর্ণাঢ্য আত্মপ্রকাশ

নিজস্ব সংবাদদাতাঃ
  • আপডেট সময়ঃ ১১:৩০:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • / ১৪ বার পড়া হয়েছে।

‎আধুনিক তথ্যপ্রযুক্তির এই যুগে বস্তুনিষ্ঠ সংবাদ ও সুস্থ বিনোদনকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছে নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ফোকাস টিভি’।

‎শনিবার (১৭ জানুয়ারি) সুনামগঞ্জ জেলা শহরের হাছননগরস্থ মমিনুল মউজদীন সড়কে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎বেলা ১২টায় ফোকাস টিভির কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে স্থানীয় জনসাধারণের বেশ দৃষ্টি আকর্ষণ করে।

‎এতে সংবাদকর্মী, সংস্কৃতিসেবী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। র‍্যালি শেষে অতিথিবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ কার্যালয় মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হন।

‎আলোচনা সভা শেষে ফোকাস টিভির লোগো উন্মোচন ও ফিতা কেটে চ্যানেলটির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

‎প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বর্তমান ডিজিটাল বাংলাদেশের প্রেক্ষাপটে সোশ্যাল মিডিয়া সংবাদ প্রবাহের একটি বিশাল শক্তি। তবে দ্রুত সংবাদ দিতে গিয়ে যেন সত্যতা ঢাকা না পড়ে, সেদিকে খেয়াল রাখতে হবে। ফোকাস টিভি তাদের লেখনী ও প্রচারের মাধ্যমে সুনামগঞ্জের সমস্যা, সম্ভাবনা এবং সাধারণ মানুষের কথা বলবে, এমনটাই আমাদের প্রত্যাশা।”

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। এসময় উপস্থিত বক্তারা আধুনিক সাংবাদিকতার চ্যালেঞ্জ ও নীতি-নৈতিকতা নিয়ে বিশদ আলোচনা করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিশিষ্ট সাংবাদিক বিজন সেন রায়, সংবাদকর্মী পঙ্কজ কান্তি দে, লতিফুর রহমান রাজু, খলিল রহমান প্রভাষক মশিউর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিমাদ্রি শেখর ভদ্র, জসিম উদ্দিন।

‎অনুষ্ঠানে ফোকাস টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এ আর জুয়েল আমন্ত্রিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমরা কেবল একটি চ্যানেল হিসেবে নয়, বরং সুনামগঞ্জের মুখপত্র হিসেবে কাজ করতে চাই। অপসাংবাদিকতা রোধ এবং তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ সমাজ গড়াই আমাদের মূল লক্ষ্য।”

‎অনুষ্ঠানে স্থানীয় সুধীজনরা আশা প্রকাশ করেন যে, ফোকাস টিভি তার সৃজনশীল কন্টেন্ট এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশনার মাধ্যমে খুব দ্রুতই দর্শকদের হৃদয়ে জায়গা করে নেবে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে সুনামগঞ্জে ‘ফোকাস টিভি’র বর্ণাঢ্য আত্মপ্রকাশ

আপডেট সময়ঃ ১১:৩০:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬