০৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

বিশ্বম্ভরপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: আহত অন্তত ১৫, অফিস ভাঙচুর

নিজস্ব সংবাদদাতাঃ
  • আপডেট সময়ঃ ১১:৫৯:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • / ২১ বার পড়া হয়েছে।

‎সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার কাটাখালী বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

‎রবিবার রাত সাড়ে আটটার দিকে সংঘটিত এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে বিএনপির একটি দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় প্রভাব বিস্তার নিয়ে বিএনপি নেতা রমিজ উদ্দিন মাস্টার এবং পাভেল আহমেদের সমর্থকদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। রাত সাড়ে আটটার দিকে কাটাখালী বাজারে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে নিরাপদ আশ্রয়ে চলে যান।

‎পাল্টাপাল্টি অভিযোগঃ

‎সংঘর্ষের বিষয়ে দুই পক্ষই একে অপরকে দায়ী করেছে।,উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি রমিজ উদ্দিন মাস্টার অভিযোগ করেন, “আওয়ামী লীগের দোসররা এখন বিএনপি সাজার চেষ্টা করছে। তারা পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালিয়েছে। হামলায় আমি নিজেও আহত হয়েছি।”

‎অন্যদিকে পাভেল আহমেদ জানান, তারা থানা পুলিশের অনুমতি নিয়ে কাটাখালী কার্যালয়ে সভা করছিলেন। ওই সময় রমিজ উদ্দিনের নেতৃত্বে একদল লোক অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়।

‎বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তবে তিনি বিষয়টিকে রাজনৈতিক বিরোধ হিসেবে মানতে নারাজ।

‎ওসি বলেন, “এটি মূলত গোষ্ঠীগত দ্বন্দ্ব। বাজারের বিভিন্ন বিষয় নিয়ে রমিজ উদ্দিন মাস্টার ও পাভেল আহমেদের লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়েছে। আমাদের তথ্যমতে, ৭-৮ জনের মতো আহত হয়েছে।” তিনি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি এখন শান্ত।

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

বিশ্বম্ভরপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: আহত অন্তত ১৫, অফিস ভাঙচুর

আপডেট সময়ঃ ১১:৫৯:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬