১১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

যাদুকাটা নদীতে প্রশাসনের অভিযান, চলমান……

হক বার্তা ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময়ঃ ০৯:৫৯:২৫ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • / ৩৮ বার পড়া হয়েছে।

আজ ২৫/১০/২০২৫ তারিখ শনিবার “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” এর ১৫(১) ধারায় জেলা প্রশাসন, সুনামগঞ্জ কর্তৃক তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর ঢালার পাড়(জামালের চর নামে পরিচিত) অংশে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এতে নেতৃত্ব প্রদান করেন সহকারী কমিশনার( ভূমি), ধর্মপাশা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সঞ্জয় ঘোষ। মোবাইল কোর্টে সার্বিক সহায়তা করেন তা‌হিরপুর থানার পুলিশ ও নৌপু‌লিশের সদস্যবৃন্দ। 

অভিযান চলাকালীন নদীর পাড় হতে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে মোট ০৩ জনের প্রত্যেককে অপরাধের গুরুত্ব বিবেচনায় ০৬(ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানে সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন মান্যবর জেলা ম্যাজিস্ট্রেট জনাব ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া এবং জনাব সুনজিত কুমার চন্দ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সুনামগঞ্জ।

জেলা প্রশাসন, সুনামগঞ্জ ও উপজেলা প্রশাসন, তাহিরপুর এর নেতৃত্বে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

যাদুকাটা নদীতে প্রশাসনের অভিযান, চলমান……

আপডেট সময়ঃ ০৯:৫৯:২৫ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫