১১:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

সুনামগঞ্জে প্রাণ গেল যশোর থেকে আসা পিকআপ চালকের, নিয়ন্ত্রণ হারিয়ে খালে এনা বাস

নিজস্ব সংবাদদাতাঃ
  • আপডেট সময়ঃ ১২:১৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • / ১৬ বার পড়া হয়েছে।

‎সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের ছাতকে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ৮ জন আহত হয়েছেন। শনিবার সকালে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকার ঘোড়ারগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত চালকের নাম রাকিব হোসেন। তিনি যশোরের মনিরামপুর উপজেলার বেগারিতলা বাজার এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

‎প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতই বেশি ছিল যে, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি ছোট খালে পড়ে যায় এবং পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক রাকিব হোসেন প্রাণ হারান।

‎দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন এবং বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের বের করে আনেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে অংশ নেয়।

‎দুর্ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে এনা বাসের চালক এবং পিকআপের সামনের সিটে থাকা এক যাত্রীসহ ২ জনের অবস্থা গুরুতর। উন্নত চিকিৎসার জন্য তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

‎জয়কলস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার চৌধুরী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “নিহতের মরদেহ বর্তমানে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং তারা ইতিমধ্যে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছেন।”

‎দুর্ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল বিঘ্নিত হলেও পুলিশের তৎপরতায় দ্রুত তা স্বাভাবিক হয়। স্থানীয় প্রশাসন দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

সুনামগঞ্জে প্রাণ গেল যশোর থেকে আসা পিকআপ চালকের, নিয়ন্ত্রণ হারিয়ে খালে এনা বাস

আপডেট সময়ঃ ১২:১৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬