শান্তিপুর নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ৪ জনকে ৩০ দিনের জেল
- আপডেট সময়ঃ ০৩:০১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
- / ১৩ বার পড়া হয়েছে।
হকবার্তা ডেস্ক রিপোর্ট;
১৮ আগস্ট ২০২৬
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তবর্তী শান্তিপুর নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে একটি বড় বাল্কহেড, চারটি নৌকা সহ চারজনকে আটক করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে প্রত্যেককে ৩০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় শান্তিপুর নদীতে এ অভিযান পরিচালনা করে কারাদন্ড প্রদান করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক।
এছাড়া পৃথক এক অভিযানে সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে অবৈধভাবে মাছ ধরার দায়ে একজনকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান মানিক বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এধরণের অভিযান অব্যাহত থাকবে।




















