শহর থেকে এবার গ্রামে, গৌরারংয়ে মাদক-ইভটিজিং-জুয়া ও সন্ত্রাসবিরোধী সভা
- আপডেট সময়ঃ ০১:০৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- / ২৮ বার পড়া হয়েছে।
হকবার্তা ডেস্ক রিপোর্ট;
৩০ আগস্ট ২০২৬
শহরকেন্দ্রিক কার্যক্রমের পাশাপাশি এবার গ্রামাঞ্চলেও অপরাধবিরোধী সচেতনতামূলক কার্যক্রম জোরদার করেছেন পুলিশ। এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জের গৌরারং ইউনিয়নের গৌরারং গ্রামে মাদক, ইভটিজিং, জুয়া ও সন্ত্রাসবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ওসি রতন শেখ পিপিএম। এ সময় তিনি মাদক, ইভটিজিং, জুয়া ও সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধের ভয়াবহতা তুলে ধরে এসব কর্মকাণ্ড থেকে যুবসমাজকে দূরে রাখার ওপর গুরুত্বারোপ করেন।
ওসি রতন শেখ পিপিএম বলেন, সমাজ থেকে অপরাধ ও মাদক নির্মূলে শুধু পুলিশের একার পক্ষে কাজ করা সম্ভব নয়। এ জন্য পরিবার, শিক্ষক, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। কোথাও অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি।
সভায় স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা ও অপরাধপ্রবণতা নিয়ে তাদের মতামত তুলে ধরেন। একই সঙ্গে মাদক ও অপরাধমুক্ত পরিবেশ গড়ে তুলতে পুলিশের সঙ্গে সহযোগিতার আশ্বাস দেন তারা।
স্থানীয়দের মতে, গ্রাম পর্যায়ে পুলিশের এ ধরনের সচেতনতামূলক সভা সাধারণ মানুষের মধ্যে অপরাধবিরোধী সচেতনতা বাড়ানোর পাশাপাশি তরুণদের বিপথগামী হওয়া থেকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।










