১২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
সংবাদ শিরোনামঃ
তাহিরপুর উপজেলার বারেক টিলায় চোরাচালান
ডেস্ক রিপোর্টঃ
- আপডেট সময়ঃ ০২:৩৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
- / ২২০ বার পড়া হয়েছে।
গতকাল ১৯/০৪/২০২৫ সন্ধ্যা থেকে ফেসবুকে বিশেষ করে সুনামগঞ্জের ব্যবহারকারীদের ওয়ালে ১৩/১৪ সেকেন্ডের একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে। যাতে দেখা যাচ্ছে, সুনামগঞ্জ জেলার অন্তর্গত তাহিরপুর উপজেলার বারেক টিলা নামক জনপ্রিয় পর্যটন স্পটের পাশে দিয়ে চোরাচালানীরা চোরাচালানের মালামাল বহন করে নিয়ে যাচ্ছে। ভিডিওটি
ধারন করেছেন স্থানীয় এক পর্যটক।
সাদা চোখে দেখা যাচ্ছে, পাচারকারীরা অবৈধ চিনির বস্তা নিয়ে আসছে। এখন এই চিনির বস্তার আড়ালে, যে কোন কিছুই আসতে পারে। নিরাপত্তার বিষয়ীট এখন সবচেয়ে জরুরী। এই বিষয়টি নিয়ে তাহিরপুর তথা সুনামগঞ্জে চা-এর কাপে ঝড় বয়ে যাচ্ছে।
বিষয়টি এখনই প্রশাসন অর্থাৎ পুলিশ, বিজিবিসহ অন্যান্য প্রশাসনের যৌথ প্রচেষ্টায় বন্ধ করতে হবে। নতুবা এটি জতীয় নিরাপত্তার জন্য হুমকী হয়ে দাড়াবে।
সচেতন ও জাগ্রত হতে হবে এখনই, প্রতিহত করুন অবৈধ চোরাচালানীদের।
ট্যাগসঃ










