০২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

রাজধানীর শেরেবাংলা নগরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ২ পুলিশ সদস্য গুরুতর আহত, গ্রেফতার ২

হক বার্তা ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময়ঃ ১১:৩৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • / ১১ বার পড়া হয়েছে।

‎রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাতে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানের গ্লাস ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

‎আহত পুলিশ সদস্যরা হলেন— শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) সামসুজ্জোহা সরকার (৩৪) এবং পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) কনস্টেবল মোহাম্মদ হৃদয় হোসেন (২০)। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

‎এ ঘটনায় জড়িত থাকা রকি ও রাজু নামে দুই ছিনতাইকারীকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করেছে পুলিশ।

‎পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে জিয়া উদ্যানের গ্লাস ব্রিজ এলাকায় ছিনতাই করে একটি অটোরিকশাযোগে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল তিন ছিনতাইকারী। বিষয়টি টের পেয়ে কর্তব্যরত টহল পুলিশ তাদের ধাওয়া করে।

এ সময় ছিনতাইকারীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায় এবং ধারালো ছুরি দিয়ে এসআই সামসুজ্জোহা ও কনস্টেবল হৃদয়কে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে।

‎হামলার খবর পেয়ে শেরেবাংলা নগর থানার অতিরিক্ত পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। প্রথমে তাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

‎এ বিষয়ে শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) হাসানুজ্জামান জানান, কর্তব্যরত অবস্থায় ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে আমাদের দুই সদস্য গুরুতর আহত হয়েছেন।

‎ঘটনার পরপরই ধাওয়া করে রকি ও রাজু নামের দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

রাজধানীর শেরেবাংলা নগরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ২ পুলিশ সদস্য গুরুতর আহত, গ্রেফতার ২

আপডেট সময়ঃ ১১:৩৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬