বিচারক দম্পতির বাসায় চুরি: সাবেক স্বেচ্ছাসেবক দল নেতাসহ ৫ জন কারাগারে
- আপডেট সময়ঃ ১১:৩০:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
- / ৬২ বার পড়া হয়েছে।
বিচারক দম্পতির বাসায় চুরি: সাবেক স্বেচ্ছাসেবক দল নেতাসহ ৫ জন কারাগারে
: ০৪জুলাই ২০২৬,
গত ৩০ জুন বিকেলে বিচারক আহমাদুল কবির সাকিলের বাসায় চুরি হয়। ছবি: সংগ্রহীত
জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরির ঘটনায় সাবেক দুই স্বেচ্ছাসেবক দল নেতা ও দুই গৃহকর্মীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চুরির রহস্য উদ্ঘাটন, চোরাই মালামাল উদ্ধার এবং চক্রের অন্য সদস্যদের শনাক্তে চারজনের সাত দিনের রিমান্ড আবেদন করে শুক্রবার বিকেলে তাদের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বিচারক আহমাদুল কবির সাকিল ও বিচারক নুসরাত জেরিন জেনী প্রায় সাত মাস ধরে জামালপুর শহরের আমলাপাড়া এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করছেন। তারা যথাক্রমে মেলান্দহ ও দেওয়ানগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক হিসেবে কর্মরত।
গত ৩০ জুন বিকেলে বিচারক আহমাদুল কবির সাকিল তার স্ত্রীকে জামথল ঘাটে পৌঁছে দিতে বাসা থেকে বের হন। রাত ৮টার দিকে বাসায় ফিরে তিনি মূল দরজা খুলতে না পেরে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে দেখা যায়, দুর্বৃত্তরা শয়নকক্ষের জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে আলমারির ড্রয়ার ভেঙে নগদ এক লাখ টাকা, স্বর্ণালঙ্কার, হীরার আংটিসহ মোট ১৯ লাখ ১৭ হাজার ৯৮৩ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।


















