০৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

শান্তিপুর নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ৪ জনকে ৩০ দিনের জেল

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ ০৩:০১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • / ১২ বার পড়া হয়েছে।

‎হকবার্তা ডেস্ক রিপোর্ট;

‎১৮ আগস্ট ২০২৬

‎সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তবর্তী শান্তিপুর নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে একটি বড় বাল্কহেড, চারটি নৌকা সহ চারজনকে আটক করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে প্রত্যেককে ৩০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

‎সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় শান্তিপুর নদীতে এ অভিযান পরিচালনা করে কারাদন্ড প্রদান করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক।

‎ এছাড়া পৃথক এক অভিযানে সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে অবৈধভাবে মাছ ধরার দায়ে একজনকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

‎তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান মানিক বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

শান্তিপুর নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ৪ জনকে ৩০ দিনের জেল

আপডেট সময়ঃ ০৩:০১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬