০৪:১৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬

কক্সবাজারে ‘প্রধানমন্ত্রীর হোটেল’ বলে পর্যটককে হুমকি, রেস্তোরাঁ ম্যানেজার গ্রেপ্তার

হকবার্তা ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময়ঃ ০২:৫৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • / ৮ বার পড়া হয়েছে।

‎হকবার্তা ডেস্ক রিপোর্ট;

‎১৬ আগস্ট ২০২৬

‎কক্সবাজারের  তারকা হোটেল সী-গালের রেস্তোরাঁয় দেশি মুরগির পরিবর্তে সোনালি মুরগি পরিবেশনের অভিযোগ জানানো এক পর্যটককে রাজনৈতিক প্রভাব দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগে হোটেলটির রেস্তোরাঁ ম্যানেজার মীর কামরুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎শনিবার (১৫ আগস্ট) রাতে কক্সবাজার সদর মডেল থানায় দণ্ডবিধির ৪১৯, ৪২০ ও ৫০৬ ধারায় পুলিশ বাদী হয়ে মামলা করে। থানার এসআই শুভ্র রুদ্র বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পরে অভিযুক্ত মীর কামরুল হাসানকে গ্রেপ্তার করা হয়।

‎কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজনৈতিক ব্যক্তিদের নাম ব্যবহার করে এক পর্যটককে হুমকি দেওয়ার অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মামলার পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

‎দেশি মুরগির নামে সোনালি মুরগি পরিবেশনের অভিযোগ;

‎সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৯ আগস্ট পরিবার নিয়ে কক্সবাজারে বেড়াতে আসেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাসিন্দা মোহাম্মদ রাসেল উদ্দিন। তিনি হোটেল সী-গালের ৭১৫ ও ৭১৭ নম্বর কক্ষে অবস্থান করেন।

‎রাসেলের অভিযোগ, রাতে হোটেলটির রেস্তোরাঁয় খাবার অর্ডারের সময় তিনি একাধিকবার নিশ্চিত হয়ে দেশি মুরগির মাংস চান। খাবার পরিবেশনের পর স্বাদ নিয়ে সন্দেহ হলে তিনি বিষয়টি রেস্তোরাঁ কর্তৃপক্ষকে জানান। এ সময় হোটেল কর্তৃপক্ষ তাকে সোনালি মুরগি পরিবেশনের কথা স্বীকার করে এবং দাবি করে, তাদের হোটেলে ‘দেশি মুরগি’ নামে মূলত সোনালি মুরগিই পরিবেশন করা হয়।

‎এ ঘটনায় রাসেল কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলে লিখিত অভিযোগ করেন। তবে তাৎক্ষণিক প্রতিকার না পাওয়ার পর তিনি হোটেলের রেস্তোরাঁ ম্যানেজার মীর কামরুল হাসানের কাছ থেকে রাজনৈতিক প্রভাব দেখিয়ে হুমকির শিকার হয়েছেন বলে অভিযোগ করেন।

‘ প্রধানমন্ত্রী তারেক জিয়ার হোটেল’ দাবি, অডিও ছড়িয়ে আলোচনা;

‎রাসেলের অভিযোগের বিষয়ে সাংবাদিকরা হোটেল ম্যানেজার কামরুল হাসানের সঙ্গে কথা বলতে গেলে তিনি হোটেলটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি), তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রী ,তারেক জিয়ার সঙ্গে সম্পর্কের কথা উল্লেখ করেন। একপর্যায়ে তিনি হোটেলটিকে ‘ প্রধানমন্ত্রী,তারেক জিয়ার হোটেল’ বলেও দাবি করেন বলে অভিযোগ রয়েছে।

‎এ সংক্রান্ত একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

‎সংশ্লিষ্ট সূত্রের দাবি, অডিওটি প্রকাশের পর বিষয়টি সরকারের উচ্চপর্যায়ের নজরে আসে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে প্রধানমন্ত্রীর কার্যালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এমন কোনো নির্দেশ দেওয়া হয়েছিল কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

‎অভিযুক্ত ম্যানেজারকে চাকরিচ্যুত;

‎এদিকে হোটেল সী-গাল গ্রুপের চেয়ারম্যান মাসুম ইকবাল জানান, ঘটনার পরপরই অভিযুক্ত ম্যানেজার মীর কামরুল হাসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ধরনের আচরণ প্রতিষ্ঠানের নীতির পরিপন্থী উল্লেখ করে সংশ্লিষ্টদের সতর্কও করা হয়েছে।

‎তিনি আরও জানান, শুধু হুমকির অভিযোগের মামলাই নয়, খাবার পরিবেশন নিয়ে পর্যটক মোহাম্মদ রাসেল উদ্দিনের করা লিখিত অভিযোগও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিষয়টি তদন্তের জন্য জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) সেবাস্টিন রেমাকে নির্দেশ দেওয়া হয়েছে।

‎এর আগে জেলা প্রশাসনের পর্যটন সেলে অভিযোগ করে প্রতিকার না পেয়ে রাসেল সরকারের কেন্দ্রীয় অভিযোগ প্রতিকার ব্যবস্থা (জিআরএস) অনলাইন প্ল্যাটফর্মেও অভিযোগ করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওই অভিযোগ আমলে নিয়ে পরবর্তী কার্যক্রম শুরু করেছে বলে জানা গেছে।

‎পুলিশ জানিয়েছে, হুমকির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার মীর কামরুল হাসানের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

কক্সবাজারে ‘প্রধানমন্ত্রীর হোটেল’ বলে পর্যটককে হুমকি, রেস্তোরাঁ ম্যানেজার গ্রেপ্তার

আপডেট সময়ঃ ০২:৫৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬