সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে নারী আটক, বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও টাকা উদ্ধার
- আপডেট সময়ঃ ০৭:৪৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- / ১৭ বার পড়া হয়েছে।
হকবার্তা ডেস্ক রিপোর্ট;
১৫ আগস্ট ২০২৬
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ পিপিএমের নেতৃত্বে ভোররাতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। সদর উপজেলার সোনাপুর বেদেপল্লীতে ডিবি পুলিশ ও থানা পুলিশের যৌথভাবে পরিচালিত এ অভিযানে স্থানীয় মাদকবিরোধী বাসিন্দারা পুলিশকে সহযোগিতা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাপুর বেদেপল্লী এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবারের অভিযোগ রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ ভোররাতে শতাধিক পুলিশ সদস্যের অংশগ্রহণে সেখানে অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে কথিত মাদক কারবারি ও ডিলার জুয়েল পালিয়ে যেতে সক্ষম হলেও তার স্ত্রী সখিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ সময় অভিযানকারী দল মাদকদ্রব্যের পাশাপাশি বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও নগদ টাকার বান্ডিল উদ্ধার করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তবে উদ্ধার করা সামগ্রীর সুনির্দিষ্ট পরিমাণ ও মূল্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
অভিযানে স্থানীয় মাদকবিরোধী বাসিন্দারা পুলিশ সদস্যদের সহযোগিতা করেন। মাদক নির্মূলে পুলিশের এমন অভিযানকে স্বাগত জানিয়েছেন তারা।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া আলামত যাচাই-বাছাইসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।
অভিযানের বিষয়ে বিস্তারিত তথ্য ও উদ্ধার হওয়া সামগ্রীর সুনির্দিষ্ট হিসাব আইনগত প্রক্রিয়া শেষে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।




















