ধর্মপাশায় কৃষক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
- আপডেট সময়ঃ ০৭:২২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
- / ১১৩ বার পড়া হয়েছে।
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে দ্বিবার্ষিক সম্মেলনের প্রস্তুতি উপলক্ষে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল তিনটার দিকে ইউনিয়নের গোলকপুর বাজারে এ কর্মী সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষক দলের সভাপতি ফারুক আহমেদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিলন মজুমদার কবির এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম রহমত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভূট্রো। এছাড়াও বক্তব্য দেন সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি বশির আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইনুল হক জিলানী, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মিশর আহমেদ, ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য সচিব কাঞ্চন আহমেদ, এবং ইউনিয়ন কৃষক দল নেতা জসীম উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, কৃষক দলের ঐক্যই আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের ভিত্তি হবে। তৃণমূলের কর্মীদের সংগঠিত করে দলকে শক্তিশালী করার আহ্বান জানান নেতৃবৃন্দ।
সম্মেলনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন, যা এলাকায় প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে।











