০৬:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
সংবাদ শিরোনামঃ
সুনামগঞ্জ সদরের আংশিক এলাকায় রবিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে
হক বার্তা ডেস্ক রিপোর্টঃ
- আপডেট সময়ঃ ০৭:১৯:০৫ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
- / ১৫৮ বার পড়া হয়েছে।
সুনামগঞ্জ সদরের আংশিক এলাকায় মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল ১১ জানুয়ারি (রবিবার) টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো), সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানায়, লাইনের রক্ষণাবেক্ষণ এবং লাইনের আশে-পাশের গাছের শাখা-প্রশাখা (রাইট অফ ওয়ে) কর্তনের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১১কেভি আমবাড়ি ফিডারের ব্রাহ্মণ গাও, অচিন্তপুর, হামিলপুর, আমবাড়ি গাও, আমবাড়ি বাজার, ধনপুর, হাজারীগাও এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকিবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাজ শেষ হওয়া মাত্রই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন।











