০৪:০২ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬

অর্থের লোভে আওয়ামী লীগ নেতাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে বিএনপির একাংশ: মির্জা আব্বাস

হকবার্তা ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময়ঃ ১১:০০:১০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • / ৩৬ বার পড়া হয়েছে।

হকবার্তা ডেস্ক রিপোর্ট;

সুনামগঞ্জ ।। ৩১ অক্টোবর ২০২৬

দলের ভেতরে লোভী কিছু নেতাকর্মী আর্থিক সুবিধার বিনিময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন বলে গুরুতর অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, বিএনপির আদর্শবিরোধী এ ধরনের কর্মকাণ্ডে যারাই জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহজাহানপুরে ঢাকা-৮ সংসদীয় এলাকার পাঁচটি থানা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ভারত থেকে আওয়ামী লীগের কিছু নেতার দেশে ফেরার চেষ্টা এবং স্থানীয় কিছু নেতার তাদের সহায়তার বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে মির্জা আব্বাস বলেন, ‘আমরা শুনছি, আওয়ামী লীগের কয়েকজন নেতা ভারত থেকে এসে বিভিন্ন এলাকায় অবস্থান নেওয়ার চেষ্টা করছেন। আর আমাদের দলের ভেতরকার কিছু লোভী মানুষ টাকার লোভে তাদের আশ্রয় দিচ্ছে। সাফ কথা—বিএনপির যে শত্রু, সে আমারও শত্রু। দলের ভেতরের কেউ যদি এদের সহযোগিতা করেন, আমাদের জানাবেন, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, শত্রুপক্ষের মিত্ররা কখনোই বিএনপির বন্ধু হতে পারে না। দলের নাম ভাঙিয়ে কেউ যদি নিজের অবস্থান বা পরিচয় বদলানোর অপচেষ্টা চালায়, তবে দল তাদের বিন্দুমাত্র ছাড় দেবে না।

আওয়ামী লীগের সঙ্গে কিছু মহলের আঁতাত ও দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টার বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, রাজনৈতিক কোনো ভিত্তি বা শক্তি না পেয়ে একটি শ্রেণি আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়ে বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা ও মিছিল-মিটিং করার অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের কোনো হীন প্রয়াস বরদাশত করা হবে না।

তিনি বলেন, ‘গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম করার অধিকার সবার রয়েছে। তারা রাজনীতি করুক, তাতে কোনো বাধা নেই। কিন্তু কেউ অপকর্ম করলে বিএনপির নেতাকর্মীরা হাত গুটিয়ে বসে থাকবে না; শক্ত হাতে তা প্রতিহত করা হবে।’

নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন, অনেকেই নানান হিসাব-নিকাশ করছেন। তবে বিএনপি এখনো পূর্ণ প্রস্তুতি নিয়ে মাঠে নামেনি। প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টির মধ্যেও আজকের এই ছোট্ট পরিসরের সভায় সাধারণ মানুষের যে বাঁধভাঙা সাড়া ও আবেগ দেখা গেছে, তা থেকে বিরোধী মহলের আঁচ করা উচিত বিএনপি পুরোপুরি মাঠে নামলে পরিস্থিতি কেমন হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন। এছাড়া জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সাদ মোর্শেদ পাপ্পা সিকদার এবং ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সোহাগ ভূঁইয়াসহ বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ স্থানীয় নেতারা।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

অর্থের লোভে আওয়ামী লীগ নেতাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে বিএনপির একাংশ: মির্জা আব্বাস

আপডেট সময়ঃ ১১:০০:১০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬