০৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

আওয়ামী লীগের, কারা মুক্তি পাওয়া ৪ নেতাকে বরণ করতে গিয়ে কারাফটকে আটক আরও ৪ জন

হকবার্তা ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময়ঃ ০২:০৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / ১৬ বার পড়া হয়েছে।

‎হকবার্তা ডেস্ক;

‎১০ আগস্ট ২০২৬

‎নোয়াখালী সদর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জামিনে মুক্তি পাওয়া নেতা-কর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করতে গিয়ে দলটির চার কর্মী আটক হয়েছেন। রোববার (৯ আগস্ট) বিকেলে নোয়াখালী জেলা কারাগারের ফটক থেকে তাদের আটক করা হয়।

‎বিষয়টি নিশ্চিত করেছেন সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম। তিনি জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে এক ব্যাগ ফুলের মালা জব্দ করা হয়েছে।

‎আটক ব্যক্তিরা হলেন সদর উপজেলার পশ্চিম এওজবালিয়া গ্রামের ছেরাজল হক চৌধুরী (৬৩), মেহেদী হাসান হৃদয় (২০), মো. ফারুক হোসেন (১৮) ও মো. নাজিম (১৮)। পুলিশ জানিয়েছে, তারা আওয়ামী লীগ এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত।

‎স্থানীয় সূত্র জানায়, গত ৫ জুন জুমার নামাজের পর সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধের হাট বাজারে ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। এতে প্রায় তিন হাজার নেতা-কর্মী অংশ নেন বলে স্থানীয় সূত্রের দাবি। ওই কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে কয়েকটি স্থানে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনাও ঘটে।

‎এসব ঘটনায় আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের দুই শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। রোববার তাদের মধ্যে চারজন জামিনে মুক্তি পান। তাদের বরণ করতে দলটির কয়েকজন কর্মী ফুলের মালা নিয়ে জেলা কারাগারের ফটকে অবস্থান নেন। পরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে চারজনকে আটক করে।

‎ওসি মো. নজরুল ইসলাম বলেন, স্বজনেরা ফুলের মালা নিয়ে আসতে পারেন। তবে আটক ব্যক্তিরা এক ব্যাগ ফুলের মালা নিয়ে এসেছিলেন এবং তারা জামিনে মুক্তি পাওয়া ব্যক্তিদের আত্মীয় নন। বিভিন্ন এলাকা থেকে এসে তারা ছবি তুলে শোডাউন করতে চেয়েছিলেন বলে পুলিশ জানতে পেরেছে।

‎ওসি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আওয়ামী লীগের, কারা মুক্তি পাওয়া ৪ নেতাকে বরণ করতে গিয়ে কারাফটকে আটক আরও ৪ জন

আপডেট সময়ঃ ০২:০৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬