সুনামগঞ্জের ‘তাহিরপুরে ‘ (মাদক সেবন )ও মাতলামির অভিযোগে কৃষক দলের – দুই নেতা আটক
- আপডেট সময়ঃ ১২:৩২:০৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- / ২৬ বার পড়া হয়েছে।
হকবার্তা ডেস্ক রিপোর্ট;
সুনামগঞ্জ ।। ০১ নভেম্বর ২০২৬
সুনামগঞ্জের তাহিরপুরে মাদক সেবন করে প্রকাশ্যে মাতলামি ও জনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে উপজেলা কৃষক দলের দুই নেতাকে আটক করেছে পুলিশ।
গতকাল ৩১ অক্টোবর ( শনিবার) রাতে উপজেলার ব্যস্ততম তাহিরপুর বাজারের নৌকাঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—তাহিরপুর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান কবির এবং উপজেলা কৃষক দলের নেতা আকবর আলী।
স্থানীয় সূত্রে যা জানা যায়;
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার রাতে ওই দুই নেতা মদ্যপ অবস্থায় তাহিরপুর বাজারে এসে অসংলগ্ন আচরণ ও মাতলামি শুরু করেন। এ সময় বাজারে চলাচলকারী সাধারণ পথচারী ও ক্রেতা-বিক্রেতারা চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়েন এবং বাজারের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হয়। তাঁদের এহেন আচরণে অতিষ্ঠ ও ক্ষুব্ধ হয়ে স্থানীয় লোকজন দ্রুত পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত এই দুই ব্যক্তি প্রায়ই মাদক সেবন করে বাজারে এসে এ ধরনের বিশৃঙ্খল ও উশৃঙ্খল আচরণ করে থাকেন, যা সাধারণ মানুষের মনে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছিল।
পুলিশের বক্তব্য;
ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, মাদক সেবন করে জনসমক্ষে বিশৃঙ্খলা সৃষ্টির সুনির্দিষ্ট অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।










