০৯:০৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
সংবাদ শিরোনামঃ
জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কে অব্যাহতি, অনৈতিক কার্যকলাপের দায়ে
হক বার্তা ডেস্ক রিপোর্টঃ
- আপডেট সময়ঃ ১২:৪০:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
- / ২৪৫ বার পড়া হয়েছে।
অনৈতিক কার্যকলাপ, জরুরী কাগজপত্র সরিয়ে ফেলা ও ২য় বিভাগ ফুটবল লীগের ভুয়া ফলাফল সীট তৈরি করায় সুনামগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন কে অব্যাহতি প্রদান করা হয়েছে।
গত ৩০ অক্টোবর জেলা ফুটবল এসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের সভার সিদ্ধান্ত অনুযায়ী তাকে অব্যাহতি প্রদান করা হয়।
সুনামগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি জুনেল আহমদ রাজরান স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এর অনুলিপি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপদি ও সাধারণ সম্পাদক বরাবর প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার (৪ অক্টোবর) চিঠিটি প্রকাশ করা হয়।





















