০৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ: থানায় মামলা দায়ের, অভিযুক্ত গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ ০৮:৩২:৫২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • / ১ বার পড়া হয়েছে।

হকবার্তা ডেস্ক:

২৬জুলাই ২০২৬

সুনামগঞ্জ সদর উপজেলায় প্রথম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে (৭) ধর্ষণের অভিযোগে সাইফুল হক (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার বিকেলে ধর্ষক সাইফুলকে আটক করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

‎আটককৃত সাইফুল হক সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের বাদে সাদকপুর (বুড়িস্থল) গ্রামের সমরু মিয়ার ছেলে। তার স্থায়ী ঠিকানা পৌর শহরের নতুন হাছননগরে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পর পরই তাৎক্ষণিকভাবে পুলিশের একটি মোবাইল টিম ঘটনাস্থলে পাঠানো হয়। এর আগেই স্থানীয় জনতা অভিযুক্ত সাইফুলকে ধরে গণপিটুনি দিয়ে আটকে রাখে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় অভিযুক্তকে হেফাজতে নেয় এবং ভুক্তভোগী শিশুটিকে উদ্ধারের পর চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।

‎পরবর্তীতে আটক আসামি সাইফুলকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে থানা হেফাজতে রাখা হয়।সুনামগঞ্জ সদর

‎সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ জানান, এ বিষয়ে ভুক্তভোগী শিশুর পিতা বাদী হয়ে সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করছেন। রাতেই মামলা হবে। ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ: থানায় মামলা দায়ের, অভিযুক্ত গ্রেপ্তার

আপডেট সময়ঃ ০৮:৩২:৫২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬