০৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

ট্রিপল মার্ডারের ১২ দিন পর সিলেটে আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

হকবার্তা ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময়ঃ ০২:০৫:১৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • / ২২ বার পড়া হয়েছে।

‎হকবার্তা ডেস্ক রিপোর্ট;

‎২৪ আগস্ট ২০২৬

‎সিলেট নগরের রায়নগরে একই পরিবারের তিনজন হত্যার ১২ দিনের মাথায় শাহপরান এলাকায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার দিবাগত রাতে ইসলামাবাদ এলাকায় শাহাব উদ্দিন (৬৫) নামের ওই ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

‎পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ ও এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মনজুর আহমদ জানান, মরদেহ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ কমিশনার ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন।

‎নিহতের পরিবারের সদস্যদের দাবি, কারও সঙ্গে শাহাব উদ্দিনের বিরোধ ছিল এমন কোনো তথ্য তাদের জানা নেই। তাঁর স্ত্রীও কারও সঙ্গে শত্রুতার কথা জানেন না।

‎নিহতের ছোট ছেলে রেদোয়ান আহমদ জানান, রাতে স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে কয়েকজন ব্যক্তি তাঁর বাবাকে আটকে রাখার খবর পান তিনি। পরে ঘটনাস্থলে গিয়ে বাবাকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁর ঘাড়ে ধারালো অস্ত্রের তিনটি আঘাতের চিহ্ন ছিল। শরীরের বিভিন্ন স্থানেও আঘাতের চিহ্ন দেখা যায়।

‎পরে স্বজনেরা শাহাব উদ্দিনকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

‎শাহাব উদ্দিন বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকার বাসিন্দা। পরিবার নিয়ে তিনি শাহপরান এলাকায় নিজের বাসায় থাকতেন। চারখাই বাজারে তাঁর ভোগ্যপণ্যের ব্যবসা রয়েছে। দুই ছেলে ও দুই মেয়ের বাবা শাহাব উদ্দিনের এক ছেলে ফ্রান্সে থাকেন।

‎শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ঘটনাটি তদন্ত করছে পুলিশ। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

‎এর আগে গত ১২ আগস্ট নগরের রায়নগর মিতালি আবাসিক এলাকার নিকুঞ্জ ভিলায় নিজ বাসায় ব্যবসায়ী মো. আব্দুস সাত্তার (৮২), তাঁর স্ত্রী সুরাইয়া বেগম (৭৬) ও গৃহপরিচারিকা তাহমিনা (২৫) নিহত হন। ওই হত্যাকাণ্ডের ১২ দিনের মাথায় নগরে আরেক ব্যবসায়ী হত্যার ঘটনা ঘটল ।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

ট্রিপল মার্ডারের ১২ দিন পর সিলেটে আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আপডেট সময়ঃ ০২:০৫:১৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬