০৯:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

তাহিরপুরে ইউপি সদস্যের ওপর হামলা: বিচারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ ০৭:০৩:০৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • / ১১ বার পড়া হয়েছে।

তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের ইউপি সদস্য আতাউর রহমান জান্টুর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে তাহিরপুর উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

‎ রবিবার দুপুরে তাহিরপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মেম্বার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ হয়। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধনে শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন শ্রেণী—পেশার মানুষ, জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

‎স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আতাউর রহমান জান্টুর বাড়ি কামদেবপুর গ্রামে। সম্প্রতি নোয়ানগর গ্রামের ময়না মিয়া, ডালিম মিয়া, রাষ্ট্র মিয়া, সুজন মিয়া, জুয়েল মিয়া, মিজাননুর সহ ১৫ থেকে ২০ জনের একটি দল অতর্কিতভাবে হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।

‎এ ঘটনায় কামদেবপুর গ্রামের তৌহিদ ও শহিদ মিয়া দেশীয় অস্ত্র দিয়ে সহযোগিতা করেন। হামলায় ইউপি সদস্য আতাউর রহমান জান্টুসহ কয়েকজন নারী আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।সুনামগঞ্জ ভ্রমণ গাইড

‎মানববন্ধনে বক্তারা হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন জনপ্রতিনিধির উপর এ ধরনের সন্ত্রাসী হামলা অত্যান্ত ন্যাক্কারজনক ও উদ্বেগজনক। অবিলম্বে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।

‎মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা মেম্বার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বাবুল মিয়া, সাধারণ সম্পাদক তুজাম্মিল হক নাছরুম, সহ—সভাপতি জুয়েল আহমদ, সাংগঠনিক সম্পাদক সামায়ূন কবির, সদস্য আব্দুস শহিদ, সরবুলা বেগম, দক্ষিণ শ্রীপুর ইউপি সদস্য মিয়া হোসেন ও ডালিম মিয়া সহ দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বাসিন্দারা।

‎বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা উপজেলা সদরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল বের করেন এবং হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিভিন্ন শ্লোগান দেন।

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

তাহিরপুরে ইউপি সদস্যের ওপর হামলা: বিচারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

আপডেট সময়ঃ ০৭:০৩:০৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬