১০:৩৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

নির্মাণের ৫ মাসেই ধস: সুনামগঞ্জ বিয়াম ল্যাবরেটরি স্কুলে আতঙ্কের পর তদন্ত কমিটি

নিজস্ব সংবাদদাতাঃ
  • আপডেট সময়ঃ ০১:৪০:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • / ৮ বার পড়া হয়েছে।

নির্মাণের মাত্র পাঁচ মাসের মাথায় ধসে পড়েছে সুনামগঞ্জ বিয়াম ল্যাবরেটরি স্কুলের সদ্য নির্মিত অভিভাবক শেডের ফ্লোর। রবিবার বেলা ১১টার দিকে স্কুল চলাকালীন আকস্মিক এই ধসের ঘটনায় মুহূর্তের মধ্যে পুরো শহরজুড়ে তীব্র আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। 

‎তবে স্বস্তির বিষয় হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বড় কোনো ক্ষয়ক্ষতির খবর না এলেও ঘটনাটি নিয়ে নাগরিকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। নির্মাণ কাজের মান এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন

খোঁজ নিয়ে জানা গেছে, জেলা পরিষদের অর্থায়নে প্রায় ১৩ লাখ টাকা ব্যয়ে এই অভিভাবক শেডটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু উদ্বোধনের মাত্র কয়েক মাসের মধ্যেই এটি ধসে পড়ায় এর স্থায়িত্ব ও নির্মাণশৈলী নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে।

‎এই বিষয়ে স্কুলের প্রিন্সিপালের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আয়েশা আক্তার জানান, সুরমা নদীর তীরবর্তী এই এলাকায় আরসিসি বা প্রোপার পাইলিং ছাড়া এ ধরনের অবকাঠামো তৈরি করা সম্ভবত নকশাগত (ডিজাইন) ত্রুটি ছিল। দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই তিনি জেলা প্রশাসন কার্যালয় থেকে দ্রুত স্কুলে ছুটে যান এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

‎এদিকে ঘটনাটি তদন্তে ইতোমধ্যে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) শাকিলা রহমানকে আহ্বায়ক করে গঠিত এই ৩ সদস্যের তদন্ত কমিটিকে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

‎তদন্ত কমিটির আহ্বায়ক শাকিলা রহমান জানিয়েছেন, শেডটির ফ্লোর ধসে পড়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

‎অন্যদিকে, অভিভাবকরা এই ঘটনার জন্য চরম উদ্বেগ প্রকাশ করেছেন এবং দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এবং ভবিষ্যতে শিক্ষার্থী ও অভিভাবকদের সুরক্ষায় আরও টেকসই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

নির্মাণের ৫ মাসেই ধস: সুনামগঞ্জ বিয়াম ল্যাবরেটরি স্কুলে আতঙ্কের পর তদন্ত কমিটি

আপডেট সময়ঃ ০১:৪০:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬