০৪:১৪ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

সুনামগঞ্জের নতুন সিভিল সার্জন নির্বাচিত -ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ

রিপোর্টার নামঃ
  • আপডেট সময়ঃ ০৩:১৬:২১ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৬ বার পড়া হয়েছে।

হকবার্তা ডেস্ক রিপোর্ট;

সুনামগঞ্জ ।। ০৯ সেপ্টেম্বর ২০২৬

সুনামগঞ্জের নতুন সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ। স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে থাকা এই চিকিৎসককে সুনামগঞ্জের সিভিল সার্জন পদে পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব সাইফুল ইসলাম।

প্রজ্ঞাপন অনুযায়ী, ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদকে সুনামগঞ্জের সিভিল সার্জন হিসেবে পদায়ন করা হয়।

এদিকে একই প্রজ্ঞাপনে সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়কসহ আরও দুই চিকিৎসককে বদলি ও পদায়ন করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক এবং সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের অতিরিক্ত দায়িত্বে থাকা উপপরিচালক ডা. আহম্মদ হোসেনকে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তবে তাকে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক পদেও সংযুক্ত রাখা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

সুনামগঞ্জের স্বনামধন্য ব্যক্তিত্ব ও প্রথিতযশা এডভোকেট মৌলভী মফিজ চৌধুরী তাহার দাদা। তাহার পিতা চৌধুরী মহবুব আহমদ (সি এম আহমদ)অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) হিসেবে অবসরগ্রহন করেন। পরবর্তীতে আইনজীবী হিসেবে সুনামগঞ্জ আদালতে প্র্যাকটিসরত ছিলেন। মাতা সৈয়দা ফাতেমা বেগম বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি সৈয়দ এ বি মাহমুদ হোসেন এর কন্যা এবং বিচারপতি সৈয়দ মোঃ দস্তগীর হোসেনের সহোদর বোন। সুনামগঞ্জ  বারের আইনজীবী চৌধুরী আহমদ মুজতবা রাজী তাহার কনিষ্ঠ ভ্রাতা।

অন্যদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি এবং সুনামগঞ্জ মেডিকেল কলেজে সংযুক্ত সহকারী অধ্যাপক (মেডিসিন) ডা. মোহাম্মদ আলী আশরাফ সোহাগকে সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করা হয়েছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

সুনামগঞ্জের নতুন সিভিল সার্জন নির্বাচিত -ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ

আপডেট সময়ঃ ০৩:১৬:২১ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬