০৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪ প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন

রিপোর্টার নামঃ
  • আপডেট সময়ঃ ০২:১৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৭ বার পড়া হয়েছে।

হকবার্তা ডেস্ক রিপোর্ট

সুনামগঞ্জ ।। ০৮ সেপ্টেম্বর ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত, কানাইঘাটের দুইজন শনাক্ত

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চার প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তায়েফ থেকে জেদ্দা যাওয়ার পথে আল-খুরমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় শনাক্ত হয়েছে। তারা সিলেটের কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের লামার তালুক গ্রামের বাসিন্দা আব্দুল করিম ও খালিদ আহমদ। নিহত অপর দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জানা গেছে, দেশে ফেরার উদ্দেশ্যে জেদ্দা বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন ওই প্রবাসীরা। তাদের বহনকারী গাড়িটি আল-খুরমা এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। এতে গাড়ির চালকসহ চারজন ঘটনাস্থলেই মারা যান।

নিহত আব্দুল করিম ও খালিদ আহমদ দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করছিলেন। দেশে ফেরার প্রস্তুতি হিসেবে তারা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তবে জেদ্দা বিমানবন্দরে পৌঁছানোর আগেই সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।

দুই প্রবাসীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কানাইঘাটের লামার তালুক গ্রামে শোকের ছায়া নেমে আসে। স্বজন ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে গভীর শোক।

দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন দুই প্রবাসীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘খবরটি অত্যন্ত মর্মান্তিক। তাদের মৃত্যুর খবর পাওয়ার পর আমি পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে বাড়িতে গিয়েছি। পরিবার দুটির জন্য এটি অপূরণীয় ক্ষতি।’

নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে পরিবারের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

এদিকে, চলতি বছরের জুন মাসে কাতারে সড়ক দুর্ঘটনায় কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছিল। সেই শোক কাটতে না কাটতেই জুলাইয়ে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আরও এক কানাইঘাট প্রবাসীর মৃত্যু হয়। এর মধ্যে নতুন করে সৌদি আরবে একই দুর্ঘটনায় চার বাংলাদেশির মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও শোক আরও বেড়েছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪ প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন

আপডেট সময়ঃ ০২:১৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬