০৪:৫০ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

জুলাই আন্দোলনের মানবতাবিরোধী অপরাধ: চলতি মাসেই দুই মামলার রায়

রিপোর্টার নামঃ
  • আপডেট সময়ঃ ০৩:১২:৩৬ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ৭ বার পড়া হয়েছে।

হকবার্তা ডেস্ক রিপোর্ট

সুনামগঞ্জ | ০৬ সেপ্টেম্বর ২০২৬

জুলাই আন্দোলন ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দুই মামলার রায় চলতি সেপ্টেম্বর মাসেই ঘোষণা হতে যাচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন সূত্রে এ তথ্য জানা গেছে।

এর মধ্যে একটি মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাতজন এবং কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের অপর মামলায় দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চারজন আসামি রয়েছেন।

ওবায়দুল কাদেরসহ সাত আসামির মামলার রায় ৮ সেপ্টেম্বর;

প্রসিকিউশন সূত্র জানিয়েছে, ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে করা মামলার রায় আগামী ৮ সেপ্টেম্বর ঘোষণা করা হতে পারে। রায়ের তারিখ আনুষ্ঠানিকভাবে আজ রোববার ঘোষণা করা হতে পারে বলেও জানা গেছে।

মামলার অপর আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

গত ১৭ আগস্ট প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল-২। এর আগে চলতি বছরের ২২ জানুয়ারি সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়। গত বছরের ১৮ ডিসেম্বর আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।

মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে রাষ্ট্রীয় বিভিন্ন বৈঠক, আন্দোলনকারীদের ওপর হামলা এবং গুলি চালানোর নির্দেশসংক্রান্ত অডিও-ভিডিওসহ বিভিন্ন নথি ও সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন করা হয়েছে। প্রসিকিউশনের দাবি, এসব প্রমাণে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগের সংশ্লিষ্টতা উঠে এসেছে।

মামলায় মোট ২৮ জন সাক্ষী ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন। যুক্তিতর্কে প্রসিকিউশন আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করে। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা তাদের মক্কেলদের নির্দোষ দাবি করে অভিযোগ থেকে অব্যাহতি চেয়েছেন।

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, সাত আসামির বিরুদ্ধে তাদের অপরাধের যাবতীয় প্রমাণ উপস্থাপন করা হয়েছে এবং অভিযোগগুলো যথাযথভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছেন বলে তারা মনে করেন। আসামিদের সর্বোচ্চ শাস্তি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

কুষ্টিয়ার মামলার রায় সেপ্টেম্বরের শেষ সপ্তাহে;

অন্যদিকে জুলাই আন্দোলনের সময় কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে করা মামলার রায়ও চলতি মাসের শেষ সপ্তাহে ঘোষণা করা হতে পারে।

হানিফ ছাড়া মামলার অপর আসামিরা হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। প্রসিকিউশন সূত্র জানিয়েছে, চার আসামিই বর্তমানে পলাতক।

গত ১০ জুন আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখে ট্রাইব্যুনাল-২। মামলায় প্রসিকিউশনের ১৯ জন সাক্ষী আসামিদের বিরুদ্ধে জবানবন্দি দিয়েছেন।

পরবর্তীতে প্রসিকিউশনের পক্ষ থেকে আরও দুজন সাক্ষী উপস্থাপনের আবেদন করা হলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর চলতি সেপ্টেম্বরের শেষ সপ্তাহে রায় ঘোষণার কথা রয়েছে।

একই ট্রাইব্যুনালে বিচার;

দুটি মামলারই বিচারিক কার্যক্রম পরিচালিত হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারক মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির।

কুষ্টিয়ার মামলায় গত বছরের ২ নভেম্বর চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেওয়া হয়। এর আগে ৫ অক্টোবর প্রসিকিউশন ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিল করে এবং পরদিন তা আমলে নেওয়া হয়।

ফলে জুলাই আন্দোলন ঘিরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা আলোচিত দুই মামলার রায় চলতি মাসে ঘোষণা হলে তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হবে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

জুলাই আন্দোলনের মানবতাবিরোধী অপরাধ: চলতি মাসেই দুই মামলার রায়

আপডেট সময়ঃ ০৩:১২:৩৬ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬