০৪:৫০ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মদপানের ভিডিও নিয়ে তোলপাড়, নারায়ণগঞ্জে নৌ পুলিশের এসআই প্রত্যাহার

রিপোর্টার নামঃ
  • আপডেট সময়ঃ ১২:৪৯:১৫ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ৯ বার পড়া হয়েছে।

হকবার্তা ডেস্ক রিপোর্ট;

সুনামগঞ্জ ।। ০৬ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে আব্দুল মান্নান নামে সদর নৌ থানার এক উপপরিদর্শকের (এসআই) অস্বাভাবিক আচরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনার পর তাকে ক্লোজড করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) গভীর রাতে শহরের শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে সদর নৌ থানার পাশের সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

শনিবার (৫ সেপ্টেম্বর) আব্দুল মান্নান, সদর নৌ থানার এসআই বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ওই পুলিশ কর্মকর্তা অস্বাভাবিক আচরণ করছেন। কখনও মাটিতে বসে গান গাইছেন, আবার কখনও নাচছেন। কিছুক্ষণ পর তাকে বিলাপ করতেও দেখা যায়। তার অসংলগ্ন কথাবার্তা ও আচরণ দেখে ঘটনাস্থলে আশপাশের লোকজন জড়ো হন।

ভিডিওতে উপস্থিত লোকজন তার এমন আচরণের কারণ জানতে চাইলে আব্দুল মান্নান দাবি করেন, তার স্ত্রী তাকে মারধর করেছেন। এ কারণে তিনি মদ পান করেছেন বলেও সেখানে স্বীকার করেন।

তবে এ বিষয়ে সদর নৌ থানার ওসি রকিবুজ্জামান ভিন্ন দাবি করেছেন। তিনি বলেন, পারিবারিক কারণে আব্দুল মান্নান মানসিক সমস্যায় ভুগছেন। তার পরিবারের কাছ থেকে চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র সংগ্রহ করা হয়েছে।

ওসি আরও জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এরপরই আব্দুল মান্নানকে ক্লোজড করা হয়। এ বিষয়ে বর্তমানে তদন্ত চলছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

মদপানের ভিডিও নিয়ে তোলপাড়, নারায়ণগঞ্জে নৌ পুলিশের এসআই প্রত্যাহার

আপডেট সময়ঃ ১২:৪৯:১৫ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬