০২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

সিলেট-সুনামগঞ্জ সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: কার ও অটোরিকশা সংঘর্ষে চালকসহ আহত ২

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ ০১:২৩:১৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / ২৬ বার পড়া হয়েছে।

‎হকবার্তা ডেস্ক রিপোর্ট:

‎০৩ আগস্ট ২০২৬ 

‎আজ দুপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কের হালুয়ারগাঁও এলাকায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একটি প্রাইভেট কারের সাথে একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে দুজন গুরুতর আহত হন।

‎‎

‎আহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া গাজীনগর এলাকার বাসিন্দা রোয়ার আলী। অপর আহত ব্যক্তি অটোরিকশার চালক বলে জানা গেছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছেন।

‎দুর্ঘটনার পর ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা প্রাথমিক উদ্ধারকাজ চালান। তাঁদের ভাষ্যমতে, সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে অটোরিকশার যাত্রীরা ছিটকে রাস্তায় পড়ে যান। স্থানীয় লোকজনের সহায়তায় তাদেরকে হাসপাতালে পাঠানো হয়।

‎এই দুর্ঘটনার পর ওই সড়কে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বিঘ্নিত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

সিলেট-সুনামগঞ্জ সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: কার ও অটোরিকশা সংঘর্ষে চালকসহ আহত ২

আপডেট সময়ঃ ০১:২৩:১৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬