১০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জের জগন্নাথপুরে জোড়া হত্যা মামলা: হবিগঞ্জ থেকে আরও দুই এজাহারনামীয় আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ ০৩:১০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / ২৪ বার পড়া হয়েছে।

হকবার্তা ডেস্ক রিপোর্ট:

সুনামগঞ্জ ।।১০ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জের জগন্নাথপুরে জমিজমা ও চলাচলের বিরোধকে কেন্দ্র করে দুই ভাইকে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।

মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউন্দা ইউনিয়নের পানিউন্দা এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এই জোড়া হত্যা মামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে মোট তিনজন আসামি গ্রেপ্তার হলেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—জগন্নাথপুর উপজেলার পীরেরগাঁও গ্রামের জামাল হোসেনের ছেলে সুহেল মিয়া (২০) এবং একই গ্রামের মৃত আছির উল্লাহর ছেলে রোকন মিয়া (২৪)। তাঁরা উভয়েই মামলার এজাহারনামীয় আসামি (যথাক্রমে ৪ ও ১৪ নম্বর)।

এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিরোধের সূত্রপাত যেভাবে:

এসআরবি-৯ ও মামলার বিবরণী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিষয়, সরকারি খাসজমিতে গবাদিপশু চরানো এবং বসতবাড়ির সামনের সরকারি রাস্তা দিয়ে চলাচলকে কেন্দ্র করে পীরেরগাঁও গ্রামের মতিউর রহমান (৪৮) ও মজিবুর রহমানের (৪১) পরিবারের সঙ্গে স্থানীয় একটি পক্ষের বিরোধ চলে আসছিল। অভিযুক্তরা মতিউর রহমানদের পরিবারের সদস্যদের খাসজমিতে গবাদিপশু চরানো এবং বাড়ির সামনের রাস্তা ব্যবহার করতে বিভিন্ন সময় বাধা দিতেন।

এই বিরোধের রেশ ধরে ঘটনার দুই দিন আগে মতিউর রহমানের ভাতিজা আলমগীরের সঙ্গে মামলার ৬ নম্বর আসামি আলী মিয়ার হাওরের পুকুরের পানি নিষ্কাশন ও মাছ ধরা নিয়ে বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে গত ২৭ অক্টোবর সকালে এই রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটে।

যেভাবে ঘটে জোড়া খুন:

গত ২৭ অক্টোবর সকাল আনুমানিক ৯টার দিকে মতিউর রহমান গবাদিপশু চরানোর উদ্দেশ্যে মাঠে যাওয়ার পথে জগন্নাথপুর থানার সৈয়দপুর শাহারপাড়া এলাকায় আব্দুল হামিদের বাড়ির দক্ষিণ পাশের কাঁচা রাস্তায় পৌঁছালে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে তাঁর পথরোধ করেন।

অভিযোগ রয়েছে, মামলার ১ নম্বর আসামি আবুল কাসেম ও ২ নম্বর আসামি বাবুল মিয়ার নির্দেশে অন্য অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে মতিউর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন। তাঁকে রক্ষা করতে তাঁর ভাই আতাউর রহমান, চাচাতো ভাই মজিবুর রহমানসহ পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে তাঁদের ওপরও হামলা চালানো হয়।

পরবর্তীতে স্থানীয় লোকজন ও স্বজনেরা আহতদের উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মতিউর রহমানকে মৃত ঘোষণা করেন। এ সময় গুরুতর আহত আতাউর রহমান ও মজিবুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ২৮ অক্টোবর সকাল সাড়ে ৬টার দিকে মজিবুর রহমানেরও মৃত্যু হয়।

আইনগত পদক্ষেপ:

দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে আসে। এ ঘটনায় নিহত মতিউর রহমানের ভাই বাদী হয়ে জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০২, ৩০৭, ১১৪, ৫০৬(২) ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

ঘটনার পর থেকেই মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করে এসআরবি-৯। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৩টা ৪৫ মিনিটে এসআরবি-৯-এর সিপিসি-৩ (সুনামগঞ্জ) এবং সিপিসি-৩ (শায়েস্তাগঞ্জ) ক্যাম্পের একটি যৌথ দল নবীগঞ্জের পানিউন্দা এলাকায় অভিযান চালিয়ে সুহেল মিয়া ও রোকন মিয়াকে গ্রেপ্তার করে। এর আগে গত ৭ নভেম্বর একই মামলার এজাহারনামীয় আরও এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল।

এসআরবি-৯ জানিয়েছে, মঙ্গলবার গ্রেপ্তার হওয়া দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমন এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

সুনামগঞ্জের জগন্নাথপুরে জোড়া হত্যা মামলা: হবিগঞ্জ থেকে আরও দুই এজাহারনামীয় আসামি গ্রেপ্তার

আপডেট সময়ঃ ০৩:১০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬