০৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

সিলেটের আলোচিত ছাত্র আন্দোলনের মামলার আসামী রফিক বেগ ওরফে লেলে গ্রেফতার: বিরুদ্ধে ১৪টি মামলা

হক বার্তা ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময়ঃ ০৭:১৯:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • / ১০২ বার পড়া হয়েছে।

সিলেট মহানগরীর কতুয়ালি থানায় দায়েরকৃত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলার অন্যতম পলাতক আসামী রফিক বেগ ওরফে লেলেকে অবশেষে গ্রেফতার করেছে সুনামগঞ্জ সদর থানা পুলিশ। সোমবার রাতে সদর উপজেলার বড়পাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর থানার এস আই সজল। তিনি জানান, রফিক বেগ দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এস আই সজল আরও বলেন, “রফিক বেগ ওরফে লেলের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে চুরি, ডাকাতি, ছিনতাই, অস্ত্র ও নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধের মামলা। সে বহুদিন ধরে পুলিশের নজরদারির বাইরে থেকে অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল।”

পুলিশ আরো জানায়, রফিক বেগ সিলেটের আলোচিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতায় যুক্ত ছিল। সে সময় করা মামলায় তার নাম আসামী হিসেবে থাকলেও গ্রেফতার এড়িয়ে গা ঢাকা দেয়।

স্থানীয় বাসিন্দারা জানান, রফিক বেগ এলাকায় চিহ্নিত অপরাধী হিসেবে পরিচিত। তার গ্রেফতারে এলাকায় স্বস্তির পরিবেশ ফিরেছে। অনেকেই পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং রফিকের দ্রুত বিচার দাবি করেছেন।

গত বছরের ছাত্র আন্দোলনের সময় সংঘটিত সহিংসতা, ভাঙচুর ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় রফিক বেগ অন্যতম প্রধান আসামী হিসেবে উল্লেখ ছিল।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

সিলেটের আলোচিত ছাত্র আন্দোলনের মামলার আসামী রফিক বেগ ওরফে লেলে গ্রেফতার: বিরুদ্ধে ১৪টি মামলা

আপডেট সময়ঃ ০৭:১৯:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫