০৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জের তাহিরপুরে বাড়ছে হামের প্রাদুর্ভাব: উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু, সংকটে চিকিৎসাসেবা

হকবার্তা ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময়ঃ ০৪:৫৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / ২৩ বার পড়া হয়েছে।

হকবার্তা ডেস্ক রিপোর্ট:

সুনামগঞ্জ ।।১২ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। বছরের শুরু থেকে বিচ্ছিন্নভাবে কিছু রোগী শনাক্ত হলেও গত জুন মাস থেকে হামের প্রাদুর্ভাব মারাত্মক আকার ধারণ করে। চলতি বছর এখন পর্যন্ত উপজেলায় হামের উপসর্গ নিয়ে ১০৫ জন রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে আক্রান্ত হয়ে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এদিকে রোগীর চাপ সামলাতে গিয়ে হাসপাতালটিতে দেখা দিয়েছে তীব্র শয্যা ও ওষুধের সংকট।

মৃত শিশু ও সংক্রমণের চিত্র:

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, চলতি নভেম্বর মাসেই নতুন করে ১৮ জন সন্দেহভাজন হাম রোগী পাওয়া গেছে। এর মধ্যে পরীক্ষায় সাতজনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। চলতি বছরে হামের উপসর্গ নিয়ে প্রাণ হারানো তিন শিশু হলো—১১ মাস বয়সী রাকসান মিয়া, চার মাস বয়সী হুমায়রা এবং দুই বছর তিন মাস বয়সী ফারিয়া আক্তার। আক্রান্তদের মধ্যে শিশুর সংখ্যাই সবচেয়ে বেশি।

বিশেষ আইসোলেশন ওয়ার্ড ও শয্যাসংকট

সরেজমিনে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে হামের উপসর্গ নিয়ে নতুন নতুন রোগী হাসপাতালে আসছেন। রোগীর অতিরিক্ত চাপ সামাল দিতে হাসপাতাল কর্তৃপক্ষ ১০ শয্যার একটি পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু করেছে। তবে আক্রান্ত রোগীর সংখ্যা শয্যাসংখ্যার তুলনায় অনেক বেশি হওয়ায় অনেককেই পর্যাপ্ত বিছানা ছাড়াই কষ্টে চিকিৎসাসেবা নিতে হচ্ছে।

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তুষার দাস জানান, জুন মাস থেকে হামের রোগীর সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়েছে। বর্তমানে প্রতিদিন গড়ে ২০ থেকে ২৫ জন রোগী হাসপাতালে ভর্তি থাকছেন এবং নতুন করে ৩ থেকে ৫ জন রোগী ভর্তি হচ্ছেন।

চিকিৎসাসামগ্রী ও ওষুধের তীব্র সংকট:

হাসপাতালে ভর্তি রোগীদের স্বজনদের অভিযোগ, সরকারিভাবে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসামগ্রী সরবরাহ না করায় চরম বিপাকে পড়েছেন দরিদ্র ও অসচ্ছল পরিবারগুলো। ইনজেকশন, ক্যানোলা, সিরিঞ্জ এবং চিকিৎসকের দেওয়া বিভিন্ন ওষুধ বাইরে থেকে কিনে আনতে হচ্ছে।

হাসপাতালে চিকিৎসাধীন এক শিশুর দাদি আলেয়া বেগম আক্ষেপ করে বলেন, “আমার নাতিকে নিয়ে পাঁচ দিন ধরে হাসপাতালে ভর্তি আছি। এ পর্যন্ত সরকারি কোনো ইনজেকশন বা ওষুধ পাইনি। সবকিছুই বাইরের ফার্মেসি থেকে চড়া দামে কিনে আনতে হচ্ছে।”

আরেক আক্রান্ত শিশুর অভিভাবক রবিজা বেগম জানান, চিকিৎসকরা ব্যবস্থাপত্রে যেসব ইনজেকশন ও ওষুধ লিখে দিচ্ছেন, তার প্রায় সবই বাইরে থেকে সংগ্রহ করার পর হাসপাতালের কর্মীরা তা পুশ করছেন।

চিকিৎসকদের পরামর্শ ও স্বাস্থ্য বিভাগের পদক্ষেপ:

চিকিৎসকরা জানিয়েছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। সাধারণত শিশুদের মধ্যে এর ঝুঁকি বেশি থাকলেও অবহেলা করলে বড়দের ক্ষেত্রেও তা বিপজ্জনক হতে পারে। বিশেষ করে যেসব শিশুর নিয়মিত টিকাদান সম্পন্ন হয়নি, তারা সংক্রমণের ঝুঁকিতে সবচেয়ে বেশি থাকে।

পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের লক্ষ্য করে বিশেষ টিকাদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাশাদ আহমদ বলেন, “এ বছর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে রোগীর চাপ বেশ বেশি। আমরা আলাদা আইসোলেশন ওয়ার্ডের মাধ্যমে তাদের চিকিৎসা দিচ্ছি। যেসব শিশুর শারীরিক অবস্থা গুরুতর এবং আইসিইউ বা উন্নত চিকিৎসার প্রয়োজন হচ্ছে, তাদের দ্রুত সুনামগঞ্জ সদর হাসপাতাল কিংবা সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।”

তিনি আরও জোর দিয়ে বলেন, শিশুদের হামের টিকা নিশ্চিত করার কোনো বিকল্প নেই। শিশুেদের শরীরে জ্বর, সর্দি-কাশি ও ফুসকুড়ির মতো প্রাথমিক উপসর্গ দেখা দিলেই কালক্ষেপণ না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

সুনামগঞ্জের তাহিরপুরে বাড়ছে হামের প্রাদুর্ভাব: উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু, সংকটে চিকিৎসাসেবা

আপডেট সময়ঃ ০৪:৫৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬