০৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

টিলাগড়ে ছাত্রলীগের ঝটিকা মিছিল: সিলেটের সাবেক এমপি রনজিত সরকারের নির্দেশে মহড়া, আটক ৩

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ ০৯:১১:৩১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / ৪৭ বার পড়া হয়েছে।

হকবার্তা ডেস্ক রিপোর্ট:

সুনামগঞ্জ ।। ১১ নভেম্বর ২০২৬

সিলেট নগরের টিলাগড় এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদের ঝটিকা মিছিল ও নাশকতার চেষ্টার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে শাহপরাণ (রহ.) থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়,কার্যক্রম নিষিদ্ধঘোষিত সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকারের মুঠোফোনে দেওয়া সরাসরি নির্দেশনায় এই মিছিলের আয়োজন করা হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে মহানগরীর খরাদিপাড়া এলাকার আমানউল্লাহ কনভেনশন সেন্টারের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— সুনামগঞ্জ সদর উপজেলার বালিকান্দি মঙ্গলকাটা এলাকার আলাউদ্দিনের ছেলে মোহিন উদ্দিন (১৯), বালুটিকর দাসপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে মাহিন মিয়া (২০) এবং ধর্মপাশা উপজেলার শেলবরশ এলাকার আবুল বাসারের ছেলে মকবুল হোসেন নাহিদ (২০)। তারা দীর্ঘদিন ধরে সিলেট মহানগরীর শাহপরাণ থানার আরামবাগ ও শিবগঞ্জ এলাকার বিভিন্ন ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

ঘটনাস্থল থেকে আলামত ও ককটেলের অবশিষ্টাংশ উদ্ধার:

পুলিশ সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ও তাদের সহযোগীরা সরকারের বিরুদ্ধে একটি ঝটিকা মিছিল নিয়ে বালুচর সড়ক হয়ে টিলাগড় পয়েন্টের দিকে এগোচ্ছিলেন। এ সময় এলাকায় নিয়মিত টহলে থাকা পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা চালান। পুলিশ ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকে হাতে কাঠের বাটামসহ ৩ জনকে হাতেনাতে গ্রেপ্তার করে।

পরবর্তীকালে পুলিশ ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৪টি বাঁশের লাঠি, ৮টি কাঠের বাটাম, ১৫টি ইটের টুকরো, ১টি পোড়া টায়ারের অংশ, টায়ার পোড়ানোর ছাই, বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ এবং ককটেল তৈরিতে ব্যবহৃত ১টি টিনের কৌটা জব্দ করে।

নেপথ্যে সাবেক এমপি রনজিতের নির্দেশনা:

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন যে, আত্মগোপনে থাকা সাবেক এমপি রনজিত চন্দ্র সরকারের মুঠোফোনে প্রাপ্ত নির্দেশনায় মামুন ওরফে বুলেট মামুন (২৫) ও সাজন আহমদের নেতৃত্বে তারা নগরে এ ঝটিকা মিছিলের আয়োজন করেন এবং এতে অংশ নেন।

উল্লেখ্য, এর ঠিক দুই দিন আগে রোববার সন্ধ্যায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুল সোয়াম ফরেস্ট সংলগ্ন ‘সোহেল স্কয়ার ইকো রিসোর্ট’ ভাড়া নিয়ে গোপন মতবিনিময় সভা করেছিলেন রনজিত সরকার। উক্ত ঘটনাটি নিয়ে সিলেটে ব্যাপক আলোচনার সৃষ্টি হওয়ার আবহেই তার অনুসারীরা নগরে এ মিছিল বের করে।

মামলা ও আইনি পদক্ষেপ:

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (গণমাধ্যম) মো. আফজাল হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে শাহপরাণ (রহ.) থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামিদের ইতোমধ্যে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও জানান, এই ঘটনার নেপথ্যে থাকা ও মিছিলে অংশ নেওয়া অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে শাহপরাণ (রহ.) থানা পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

টিলাগড়ে ছাত্রলীগের ঝটিকা মিছিল: সিলেটের সাবেক এমপি রনজিত সরকারের নির্দেশে মহড়া, আটক ৩

আপডেট সময়ঃ ০৯:১১:৩১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬