১২:০৫ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদকে বদলি ও ওএসডি

হক বার্তা ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময়ঃ ১১:২৮:১৭ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • / ১৩৮ বার পড়া হয়েছে।

‎সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। কোম্পানীগঞ্জের সাদা পাথর লুটের ঘটনায় তাকে ওএসডি করা হয়েছে বলে জানা গেছে।

‎সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে তার স্থলাভিষিক্ত করা হয়েছে আলোচিত ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে।

‎প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা সারওয়ার আলমকে সিলেট জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি ও পদায়ন করা হল। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

‎সারওয়ার আলম এর আগে ভ্রাম্যমাণ আদালতে দুর্নীতি, ভেজালবিরোধী অভিযান এবং দায়িত্বশীল কর্মকাণ্ডের জন্য আলোচনায় এসেছিলেন।

‎বর্তমানে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

‎সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর লুটের ঘটনার পর বিভিন্ন রাজনৈতিক দল ডিসি মাহবুব মুরাদকে অপসারণের দাবি জানিয়ে আসছিলেন। সাদা পাথর ও জাফলংয়ের পাথর লুটের ঘটনায় স্থানীয় প্রশাসনের যোগসাজশ ছিল বলে পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান রোববার সাংবাদিকদের জানিয়েছিলেন। সঙ্গে সঙ্গে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও ঘোষণা করেছিলেন তিনি।

‎প্রসঙ্গত, সাদা পাথর লুটের ঘটনায় জানাজানি হলে সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়। তখন শের মাহবুব মুরাদ প্রশাসনের কোনো দোষ বা দায় ছিল না বলে বক্তব্য দিয়ে সমালোচিত হন।

সুত্রঃসমকাল

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদকে বদলি ও ওএসডি

আপডেট সময়ঃ ১১:২৮:১৭ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫