০৩:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

সুনামগঞ্জে তরুণী অপহরণের অভিযোগ উঠল ছাত্রদল নেতার বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ ০৩:০৬:০৮ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / ১৫৩ বার পড়া হয়েছে।

হকবার্তা ডেস্ক রিপোর্ট;

সুনামগঞ্জ ।। ০৫ অক্টোবর ২০২৬

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় এক তরুণীকে (২০) অপহরণের অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তোফাজ্জুল হক বাপনের (২৮) বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর বাবা বাদী হয়ে শাল্লা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সদরের ঘুঙ্গিয়ারগাঁও গ্রামের ওই তরুণী নিখোঁজ হওয়ার পর থেকে পরিবার তার কোনো সন্ধান পাচ্ছিল না। এ বিষয়ে প্রাথমিক পদক্ষেপ হিসেবে গত শনিবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরবর্তী সময়ে কোনো অগ্রগতি না হওয়ায় এবং তোফাজ্জুল হক বাপন তাকে অপহরণ করেছেন মর্মে নিশ্চিত হয়ে রোববার (৪ অক্টোবর) দুপুরে সরাসরি লিখিত অভিযোগ জমা দেন ভুক্তভোগীর বাবা।

অভিযুক্ত তোফাজ্জুল হক বাপন শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের বিরন মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল জানান, “তরুণীকে অপহরণের অভিযোগ এনে নিখোঁজের বাবা রোববার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর আগে একটি জিডিও করা হয়েছিল। ভুক্তভোগী তরুণীকে উদ্ধার এবং অভিযুক্ত বাপনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানতে তোফাজ্জুল হক বাপনের ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

এদিকে, শৃঙ্খলাভঙ্গের বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়ার কথা জানিয়েছে স্থানীয় ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দ। শাল্লা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক হাসান মুন্না জানান, “বাপনের নানা অনিয়মের কারণে তাকে প্রায় এক বছর আগেই সংগঠন থেকে দূরে থাকতে বলা হয়েছিল। অপহরণের অভিযোগের বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে জেলা ছাত্রদলের সভাপতিকে অবহিত করা হয়েছে।”

সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক উবায়দুল ইসলাম স্পষ্ট করেন, কোনো নেতাকর্মীর বিরুদ্ধে এ ধরনের গুরুতর অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, জেলা ছাত্রদলের সভাপতি মো. তারেক মিয়া বলেন, “নিষ্ক্রিয়তার কারণে বাপনকে আগেই মৌখিকভাবে অব্যাহতি দেওয়া হয়েছিল। স্থানীয় সূত্রে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে জানতে পেরেছি। তবে যেহেতু তার বিরুদ্ধে থানায় সুনির্দিষ্ট অপহরণের অভিযোগ উঠেছে, তাই তাকে সংগঠন থেকে আনুষ্ঠানিকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।”

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

সুনামগঞ্জে তরুণী অপহরণের অভিযোগ উঠল ছাত্রদল নেতার বিরুদ্ধে

আপডেট সময়ঃ ০৩:০৬:০৮ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬