০৪:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

ইসরায়েলি অভিযানে পশ্চিম তীরে ফিলিস্তিনি কিশোর নিহত, সহিংসতা বাড়ছে দখলকৃত অঞ্চলে

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ০৭:০০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • / ৬০ বার পড়া হয়েছে।

ছবি: সংগৃহীত

পশ্চিম তীরের নাবলুসের আসকার শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনাদের অভিযানে আহত হয়ে এক ফিলিস্তিনি কিশোরের মৃত্যু হয়েছে। গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও দখলকৃত পশ্চিম তীরে বেসামরিক ফিলিস্তিনিদের ওপর সহিংসতা অব্যাহত রয়েছে।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, নিহত কিশোরের নাম মোহাম্মদ আহমেদ আবু হানিন (১৮)। শুক্রবার তিনি ইসরায়েলি সেনাদের অভিযানে আহত হওয়ার পর মারা যান।

শুক্রবার সকালে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের তুবাসের উত্তরাঞ্চলীয় আকাবা শহরেও অভিযান চালায় এবং কয়েকজন ফিলিস্তিনিকে আটক করে। একই দিন হেবরন ও তাল শহর থেকেও বেশ কিছু মানুষকে গ্রেপ্তার করা হয়।

ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, গত এক সপ্তাহে পশ্চিম তীরে ৪৪ জন ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। তারা সবাই ইসরায়েলের কাছে ‘ওয়ান্টেড’ ছিলেন বলে দাবি করা হয়। এ সময় সৈন্যরা অস্ত্র জব্দ ও জিজ্ঞাসাবাদ অভিযানও পরিচালনা করে।

এর এক সপ্তাহ আগেই ১০ বছর বয়সী মোহাম্মদ আল-হাল্লাক নামের এক ফিলিস্তিনি শিশুকে হেবরনের আর-রিহিয়া এলাকায় ফুটবল খেলার সময় গুলি করে হত্যা করে ইসরায়েলি বাহিনী।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলি সেনা ও দখলদার বসতকারীদের হামলায় এক হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে প্রায় এক-পঞ্চমাংশই শিশু, যার মধ্যে রয়েছে ২০৬ জন ছেলে ও ৭ জন মেয়ে। এছাড়া নিহতদের মধ্যে ২০ জন নারী এবং অন্তত ৭ জন প্রতিবন্ধী ব্যক্তি রয়েছেন।

জাতিসংঘ আরও জানায়, এই সংখ্যা ইসরায়েলি কারাগারে আটক অবস্থায় মৃত্যুবরণ করা ফিলিস্তিনিদের অন্তর্ভুক্ত নয়।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতির অংশ হিসেবে ইসরায়েল এখন পর্যন্ত প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে, যাদের অনেকের শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে বলে জানায় মানবাধিকার সংস্থাগুলো।

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

ইসরায়েলি অভিযানে পশ্চিম তীরে ফিলিস্তিনি কিশোর নিহত, সহিংসতা বাড়ছে দখলকৃত অঞ্চলে

আপডেট সময়ঃ ০৭:০০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫