০৯:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুনামগঞ্জ শাখার দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ ১১:০১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • / ৩৪ বার পড়া হয়েছে।

AINJIBI FORUM

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টায় সুনামগঞ্জ আইনজীবী সমিতি কার্যালয়ে আয়োজন করা দোয়া মাহফিলে জেলা আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ, সিনিয়র আইনজীবী ও সদস্যরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং আগামীর দিনগুলোতে স্বাস্থ্য সুরক্ষা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এসময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের প্রতীক। তার শারীরিক সুস্থতা জাতির সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা অবিলম্বে তার উন্নত চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে উপস্থিত নেতৃবৃন্দ ও সদস্যদের মাঝে ঐক্য ও গণতান্ত্রিক আদর্শকে আরো শক্তিশালী করার আহ্বান জানানো হয়।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুনামগঞ্জ শাখার দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময়ঃ ১১:০১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫