০৩:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে পুত্রবধূ জুবাইদা রহমান

হক বার্তা ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময়ঃ ০১:৫৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • / ৩৩ বার পড়া হয়েছে।

‎বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। শুক্রবার সকাল ১১টা ৫৩ মিনিটের দিকে হাসপাতালে পৌঁছান তিনি।

‎এর আগে লন্ডন থেকে এদিন সকাল পৌনে ১১টায় ঢাকার হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান জুবাইদা রহমান। 

Khaleda Zia

‎চিকিৎসার জন্য শাশুড়ি বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিতে জুবাইদা রহমান ঢাকায় এসেছেন।

‎এর আগে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন জানিয়েছিলেন মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার সকালের মধ্যে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হবে। কিন্তু খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স যান্ত্রিক ত্রুটির কারণে কাতার থেকে না পৌঁছানোর কারণে রোববার খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

JUBAIDA HSP

‎হাসপাতালে পৌঁছানোর পর জুবাইদা রহমান খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন। এ সময় তিনি সাংবাদিকদের জানান, খালেদা জিয়ার উন্নত চিকিৎসা প্রয়োজন এবং এ জন্য লন্ডনে নেওয়া জরুরি।

‎তিনি আরও বলেন, পরিবারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং এয়ার অ্যাম্বুলেন্সের যান্ত্রিক ত্রুটি সমাধান হলে দ্রুত লন্ডনে যাওয়ার ব্যবস্থা করা হবে। বিএনপির নেতাকর্মীরা এ সময় হাসপাতালে উপস্থিত ছিলেন এবং তারা খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন।

‎তথ্য সহায়তাঃমানবজমিন

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে পুত্রবধূ জুবাইদা রহমান

আপডেট সময়ঃ ০১:৫৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫