১২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

শাহবাগ মোড়ে আবারও অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ

হক বার্তা ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময়ঃ ০২:১৮:০১ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • / ১০৭ বার পড়া হয়েছে।

‎শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে পুনরায় অবস্থান কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও ছাত্র–জনতা শাহবাগে এসে অবস্থান নেয়।

‎এর আগে গতকাল শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ইনকিলাব মঞ্চ।

‎মিছিলটি ক্যাম্পাস ও আশপাশের সড়ক প্রদক্ষিণ করে শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান নেয়। পরে রাতভর সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা।

‎ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের জানান, শহীদ হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলমান থাকবে। এই ঘোষণার পর আন্দোলনকারীরা শাহবাগ চত্বরে রাত্রিযাপন করেন।

‎এর মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ ওসমান হাদির কবর জিয়ারতকে কেন্দ্র করে সাময়িকভাবে শাহবাগ মোড় ছেড়ে ডানদিকে সরে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা। নির্ধারিত সময় অনুযায়ী শনিবার দুপুর সাড়ে ১২টায় তারা আবার শাহবাগ মোড়ে ফিরে এসে অবস্থান কর্মসূচি শুরু করেন।

‎অবস্থানকালে আন্দোলনকারীরা শহীদ হাদি হত্যার দ্রুত বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

‎তথ্যসহায়তাঃমানবজমিন

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

শাহবাগ মোড়ে আবারও অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ

আপডেট সময়ঃ ০২:১৮:০১ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫